মঙ্গলবার, মে ৫, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৫ মে ২০ ২৬
৭:৫৬ অপরাহ্ণ

নগরীর ১৮ নং ওয়ার্ডে আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের অর্থায়নে নগরীর ১৮ নং ওয়ার্ডের মিরাবাজার থেকে আগপাড়া জামে মসজিদ পর্যন্ত রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বাদ যোহর এলাকার মুরুব্বিয়ানদের সাথে নিয়ে কাজের উদ্বোধন করেন সাবেক কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল।

উদ্বোধনী অনুষ্ঠানে এলকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন, এ কে এম ফারুক, রফিক খান, বিধান দে, সমীর আহমদ, মলাই আহমদ চৌধুরী, রেজা আহমদ, শরফুল ইসলাম চৌধুরী, মহিউল ইসলাম চৌধুরী, এ এম মিজানুর রহমান, সালমান আহমদ, বাউল কালামিয়া, ওয়াহিদুল হক চৌধুরী মারুফ ,ইমন আহমদ, দুলাল আহমদ খান, মুসাব্বির আলী হিমেল, নাঈম আহমদ, আউয়াল মিয়া, রহমান আহমদ, সুমন মিয়া, ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন, নাজিমুদ্দিন পান্না, মোহাম্মদ আব্দুল মতিন, সিলেট সিটি কর্পোরেশননের উপ-সহকারী প্রকৌশলী ‌হারুনুর রশিদ প্রমুখ। -বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ