৬:০ ৩ অপরাহ্ণ
ইসলামপুর ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে ইসলামপুর ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে ১ম মেধা বৃত্তি পরীক্ষা রোববার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় বিয়াম ল্যাবরেটরী স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ১২০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা হয়।
পরীক্ষার সময় ছিল আড়াই ঘন্টা। কেন্দ্র সচিব ছিলেন বিয়াম ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক অসিত চন্দ্র দাস। পরীক্ষা নিয়ন্ত্রক ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন ইসলামপুর ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি মো: ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ পাবেন। এছাড়া দায়িত্ব পালন করেন আমিনুল ইসলাম, নাসরিন বেগম, কাজী হাসিনা আক্তার, দিনা আক্তার, আরাধন সরকার, আজাদুর রহমান, শিরিনা আক্তার।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, খায়েরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহরিয়ার আল আজাদ ও গোলাম কিবরিয়া।