বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২৮ ফেব্রুয়ারী ২০ ২১
৪:১৭ অপরাহ্ণ

রোটারি ক্লাব সিলেট রাইজিং স্টার'র ফ্যামেলি ডে ও ক্লাব ভিজিট অনুষ্ঠিত

রোটারি ক্লাব সিলেট রাইজিং স্টার'র উদ্যোগে ২৬ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর থেকে শনিবার সকাল ১১টা পর্যন্ত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে লীলাপাড়ায় অবস্থিত ট্রিটপ এডভেঞ্চার ফার্মে ফ্যামেলি ডে-২০২১ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে ক্লাবের সদস্য রোটারিয়ান পরিবারের সদস্যদের অংশ গ্রহণে বাচ্চাদের খেলাধুলা পুরুষ-মহিলাদের আলাদা আলাদা ইভেন্ট, সন্ধ্যা ৬টা থেকে ডিস্ট্রিক্ট গভর্নর ডক্টর বেলাল উদ্দিন আহমদ ক্লাব ভিজিট করেন।

ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ডাঃ আওলাদ আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি রোটারিয়ান মোসাদ্দিক সাজুলের পরিচালনায় ফ্যামেলি ডে ও ক্লাব ভিজিট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন রোটারী ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান ডক্টর বেলাল উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন রোটারী ডিস্ট্রিক্ট গভর্নরের স্পাউস রোটারিয়ান ফিরুজা আহমেদ, রোটারী ডিস্ট্রিক্ট সেক্রেটারি রোটারিয়ান জুবায়ের আহমদ, রোটারী ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর রোটারিয়ান কফিল উদ্দিন, ডিস্ট্রিক্ট এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান আলী মিরাজ মোস্তক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান আই.পিপি আবু সালেহ এহিয়া, রোটারিয়ান সাবেক সেক্রেটারি ইউনুছ আলী, রোটারিয়ান আলহাজ্ব সালেহ আহমেদ, রোটারিয়ান সৈয়দ মোফাজ্জল ইমাম রুহেল, রোটারিয়ান ট্রেজারার সুহেল মিয়া, রোটারিয়ান নাজিম উদ্দিন, রোটারিয়ান সুহেল আহমদ, রোটারিয়ান রাকীব হোসেন, রোটারিয়ান বিধান কুমার বদ্দ, রোটারিয়ান জাকির আহমদ চৌধুরী, রোটারিয়ান ফাতেমা শিরিন, রোটারিয়ান কুকন আক্তার, রোটারিয়ান ডাঃ আয়শা প্রমুখ।

অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী চক্ষু ও রেটিনা বিশেষজ্ঞ সুরকার গীতিকার ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরী। সর্বশেষ র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ