৮:৫৯ অপরাহ্ণ
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কুশিয়ারা যুব কল্যাণ পরিষদ
সিলেটের কুশিয়ারা তীরবর্তী অঞ্চলের যেসকল শিক্ষার্থী এসএসসি ও দাখিল পরিক্ষায় জিপিএ ৫ পেয়েছে তাদেরকে সংবর্ধনা প্রদান করেছে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন কুশিয়ারা যুব কল্যাণ পরিষদ।
শুক্রবার গোলাপগঞ্জের মীরগঞ্জ উচ্চ বিদ্যালয় এ অনুষ্টানের আয়োজন করে তাহারা।
সংগঠনের সভাপতি নাজিম উদ্দিন শাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল আহমদ খানের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো: মুজিবুর রহমান, বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, সংগঠনের উপদেষ্টা সদস্য ব্যারিস্টার মোঃ এনামুল হক, উপদেষ্টা সদস্য এম আছকির আলী, উপদেষ্টা সদস্য ও সাবেক সভাপতি, যুব সংগঠক লায়ন আমিন উদ্দিন আহমদ, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আমিনুল হক জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক লবিবুর রহমান লবিব, আজীবন সদস্য আবুল কালাম আজাদ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মানিককোনা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সেলিম উদ্দিন, আল-এমদাদ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সফিক উদ্দিন, মাষ্টার জসিম উদ্দিন, মাষ্টার শাহিন রেজা, মাষ্টার সন্তোষ চন্দ্র দাস, মীরগঞ্জ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সয়েফ আহমদ।
সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফাইজা তাসনিম ইরিন। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাবেদুর রহমান রিপন ও স্বাগত বক্তব্য রাখেন প্রচার সম্পাদক আব্দুল আজিজ।
সংগঠনের সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন লুৎফুর রহমান, রেজাউল করিম রাজু, জিয়াউর রহমান, মইনুল ইসলাম, জিয়াউর রহমান ও লাবলু মিয়া প্রমুখ।
অনুষ্টানের শেষে অতিথিরা সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা সার্টিফিকেট, ক্রেষ্ট, ডায়েরি ও নগদ অর্থ উপহার তুলে দেন।