৭:১২ অপরাহ্ণ
আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছেন প্রবাসীরা
চেতনা যুব পরিষদ'র উদ্যোগে সংবর্ধনা
সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল খালিক বলেছেন, প্রবাসীরা আমাদের জাতীয় সম্পদ। দেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রবাসীরা উলে¬খযোগ্য ভূমিকা রাখছেন। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের যেকোনো ক্রান্তিকালে প্রবাসীদের অবদান অত্যন্ত স্মরণীয় করে রাখার মতো।
চেতনা যুব পরিষদের সভাপতি জুলকার নায়েনের যুক্তরাষ্ট্রে যাত্রাও সমাজকল্যাণের জন্য নিবেদিত হবে। চেতনা যুব পরিষদ-এর উদ্যোগে পরিষদের সভাপতি প্রবাসী কমিউনিটি নেতা জুলকার নায়েন'র যুক্তরাষ্ট্রে গমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিষদের সহসভাপতি মোঃ আব্দুল হাসিবের সভাপতিত্বে রোববার (১১ ডিসেম্বর) সকালে সংগঠনের আম্বরখানাস্থ বরকতিয়া মার্কেটের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জুবের খান ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, ডি,এম, ওয়ারিছ আলী পরিষদের সহ সভাপতি আব্দুস সোবহান আজাদ, সহ সভাপতি রোটারিয়ান মোঃ আব্দুল মুহিত দিদার। অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন পরিষদের সভাপতি প্রবাসী কমিউনিটি নেতা জুলকার নায়েন।
সংগঠনের সাধারণ সম্পাদক এইচ এম কাওছারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমত ইবনে ইসহাক সানজিদ, পরিষদের উপদেষ্টা মুক্তা আহমদ, দুলাল আহমদ, লুৎফুর রহমান, কবি কামাল আহমদ, মাওলানা আমিন উদ্দিন, আব্দুর রাজ্জাক, ডা. মিসবাউল হক, মুফতি আহমদুল হক উমামা, তারেক ইউসুফ,আফরোজ হোসেন,শিশির রঞ্জন চক্রবর্তী, আমির উদ্দিন পাভেল প্রমুখ। সভার শেষে সভাপতি জুলকার নায়েনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।