১২:৫৪ অপরাহ্ণ
বড়লেখার দক্ষিন দৌলতপুর যুব সমাজ ৭০টি পরিবারকে আর্থিক সহযোগীতা করলো
বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর যুব সমাজের উদ্যোগে অসচ্ছল, অসহায় হতদরিদ্র ৭০ জন মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২৪শে সেপ্টেম্বর) বেলা ১১টায় স্থানীয় দক্ষিণ দৌলতপুর পাঞ্জেগানা মসজিদের সামনে নগদ অর্থ বিতরণ করা হয়।
সংগঠনটির আহবায়ক ব্যবসায়ী আব্দুন নুরের সভাপতিত্বে যুগ্ম-আহবায়ক জামিল আহমদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দক্ষিণ দৌলতপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি ফারুক আহমেদ, মাসুক আহমদ, লন্ডন প্রবাসী হাজী মজির উদ্দিন মনু, মতছিন আলী, হাজী আজির উদ্দীন, সামছ উদ্দীন চুনু, তাজ উদ্দীন, আলমাছ আলী, দোয়াদ আলী, আব্দুশ শুকুর, হারুনুর রশিদ, সিরাজ উদ্দীন, ছায়াদ আলী, আলতাফ হোসেন, ইন্দ্র মোহন বিশ্বাস, বিরেন্দ্র বিশ্বাস, কাতার প্রবাসী জাবের আহমদ, জামিল আহমদ, কামরুল ইসলাম, সামছুদ্দোহা মন্জু, মারজান আহমদ, আব্দুল্লাহ, আমির আলী প্রমূখ।
দৌলতপুর (দক্ষিন) যুব সমাজের আহবায়ক ব্যবসায়ী আব্দুন নুর জানান, আমাদের যে রকম সাহায্যের হাত নিয়ে অতীতে ছিলো, ভবিষ্যতে ও থাকবে ইনশাআল্লাহ। নগদ অর্থ সহ খাদ্য সামগ্রীয় বিতরণ সহ গ্রামের নানা উন্নয়নমূলক কর্মকান্ডে থাকবে অংশিধারিত্ব। বিজ্ঞপ্তি