২:৫৫ অপরাহ্ণ
তিতাসের জামায়াতে ইসলামীর আর্থিক সহায়তা পেলেন অ.গ্নি.কান্ডে ক্ষ.তি.গ্রস্ত হেলেন পরিবার
কুমিল্লার তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আর্থিক সহায়তা পেলেন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় হেলেন মিয়ার পরিবার।
গত ৯ ফেব্রুয়ারী রবিবার দুপুর সাড়ে বারোটায় দক্ষিণ আকালিয়া গ্রামের হেলেন মিয়ার বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।ওই অগ্নিকান্ডে হেলেন মিয়ার বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে ছেলে ফয়সাল মিয়াকে বিদেশে পাঠানো জন্য কিস্তি থেকে তোলে আনা নগদ পাঁচ লক্ষ টাকা,একটি পাসপোর্ট,ঘরে থাকে সাড়ে চার ভরি স্বর্ন, আসবাবপত্রসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
আগুনের লেলিহান শিখায় অসহায় হেলেন মিয়ার ছেলে ফয়সাল মিয়ার স্বপ্ন যেনো ভেঙে চুরমার হয়ে গেলো।
এরপর থেকেই ত্রিপল টানিয়ে রাত্রি যাপন করছে অসহায় হেলেন মিয়ার পরিবার।
ছেলে সন্তান নিয়ে অনেক কষ্টে মানবেতর জীবনযাপন করছে ক্ষতিগ্রস্ত ওই পরিবারটি।এমন সংবাদ শুনে গত বুধবার বিকেলে দক্ষিণ আকালিয়ায় অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে হেলেন মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন জামায়াতে ইসলামী উপজেলা শাখার নেতৃবৃন্দ।
অসহায় হেলেন মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন তিতাস উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মো. সালাউদ্দিন সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মুহাম্মদ ছবির হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো.মোশাররফ হোসেন মুন্সি,সূরা ও কর্ম পরিষদের সদস্য মো.ছিদ্দিকুর রহমান, বলরামপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি ক্বারী মো. আবুল কাসেম, সেক্রেটারী মো.আবদুল বারীসহ আরও অনেক নেতৃবৃন্দ ।