মঙ্গলবার, ফেব্রুয়ারী ১০ , ২০ ২৬
দক্ষিণ সুরমা প্রতিনিধি::
১৫ জানুয়ারী ২০ ২৬
১১:১৩ অপরাহ্ণ

লিটলবার্ড কিন্ডারগার্টেন এ সংবর্ধনা
শিক্ষার্থীদের বড় মানুষ হওয়ার স্বপ্ন দেখাতে হবে

দক্ষিণসুরমান্থ সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের গোটাটিকর আবাসিক এলাকায় অবস্থিত লিটলবার্ড কিন্ডারগার্টেনের উদ্যোগে ১৫ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিট নেতা শিক্ষানুরাগী লেখক মুজিবুর রহমান চৌধুরী এর সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজেন করা হয়।

কিন্ডারগার্টেনের সভাপতি চুনু মিয়া চৌধুরী এর সভাপতিত্বে শিক্ষক প্রিয়া চন্দের পরিচালনায় ও শিক্ষার্থী শাহারা বেগম আলোর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মো: আমিরুল আলম খান। সংবর্ধিত অতিথির বক্তব্যে মুজিবুর রহমান চৌধুরী খয়রু বলেন, আমাদের শিক্ষার্থীরা মেধাবী তাদের বড় মানুষ হওয়ার স্বপ্ন দেখাতে হবে, যাতে ভবিষ্যতে তারা একেকজন কালজয়ী মানুষ হতে পারে। তিনি এই শিক্ষা প্রতিষ্টানকে সাধ্যমতো সহযোগীতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোটাটিকর কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী মোহাম্মদ তুরুন মিয়া, প্রবাসী মঈন উদ্দিন, গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সভাপতি সুমন আহমদ চৌধুরী এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল ওবায়দুল হক। উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য আব্দুল মোমীন বাচ্চু আজিজুল হক সোহেল, ফয়সল আহমদ এবং কিন্ডারগার্টেনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ