১২:৩৩ পূর্বাহ্ণ
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক সৈয়দ শোয়েবুর রহমানকে সংবর্ধনা
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক বিশিষ্ট সংগঠক সৈয়দ শোয়েবুর রহমান এর স্বেচ্ছা অবসর গ্রহণ উপলক্ষে এক বিদায় সংবর্ধনা ২ ফেব্রুয়ারি প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পরিচালক আহমদ ফজলুল্লাহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ মামুনুল হক।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক রূপ রতন পাইন ও মোঃ আমিনুল ইসলাম। সহকারী ব্যবস্থাপক জুয়েল কুমার সাহার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে মানপত্র পাঠ করেন যুগ্ম ব্যবস্থাপক মলয় কান্তি পাল।
বক্তব্য রাখেন অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি মোঃ জাবেদ আহমদ, সম্পাদক রাজেশ্বর ভট্টাচার্য্য, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার, বাংলাদেশ ব্যাংক ক্লাবের সভাপতি মোঃ বদরুদ্দোহা, অতিরিক্ত পরিচালক (এলপিআর) নৃত্য রঞ্জন দত্ত পুরকায়স্থ, মোঃ আশরাফ হোসেন, এমপ্লয়ীজ এসোসিয়েশন (সিবিএ) সভাপতি মোঃ আজিজুর রহমান, কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক আলীনুর রহমান প্রমুখ।
বক্তারা বিদায়ী অতিথির বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন কর্মই তাঁকে স্মরণীয় করে রাখবে যুগ যুগ ধরে। সংবর্ধনার জবাবে আবেগ আপ্লুত কন্ঠে অতিরিক্ত পরিচালক সৈয়দ শোয়েবুর রহমান বলেন সিলেট অফিসের সকলের সাথে আমার আত্মার সম্পর্ক। তিনি বলেন পরিবারের সাথে কানাডায় অবস্থানের জন্য কয়েকমাস আগে স্বেচ্ছা অবসর নিতে হয়েছে।
তিনি তাঁর ও পরিবারের জন্য সকলের দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু তৈয়ব মোঃ আব্দুল্লাহ, মোঃ আতিকুর রহমান, কালিপদ রায়, সাইফুল ইসলাম খান, মোঃ সাইফুল আলম, ফেরদৌসী বেগম, মোহাম্মদ আব্দুল মন্নান, ফরিদ আহমেদ, মোঃ আব্দুর রহমান, এহসানুল হক চৌধুরী, আশরাফ আলী ভুঁইয়া, ডা. উম্মে কুলসুমসহ বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।