৫:২১ অপরাহ্ণ
প্রবাসি আব্দুল্লাহ আল মুসার সহযোগিতায় সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রবাসী আব্দুল্লাহ আল মুসার সহযোগিতায় সিলেট নগরীতে সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে শীত সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) রাতে সিলেট নগরীর নগরীর হাউজিং এস্টেট, রিকাবী বাজার, রেলস্টেশন সহ বিভিন্ন স্থানে সুবিধা বঞ্চিতদের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
মানবিক সেবার উদ্যোগটি গ্রহন করেন প্রবাসী বন্ধুমহলের মধ্যে মারুফ আহমদ, সৈয়দ নাইম আহমদ, নাজমুল নাহিন,মেহরাব হোসেন শাকিল, কাদিরুজ্জান।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেটের হাউজিং এস্টেট ইয়োথ এসোসিয়েশন এর সভাপতি অমর মাহবুব, জুয়েল আহমদ, রাশেদ মিয়া, হুসাইন আহমদ তুহিন, হক নেওয়াজ, নুবেল আলি, হায়াতুল সোহাগ, রিয়াদ আহমদ, সানি আহমদ, আরিফ আহমদ, মুজাক্কির হোসেন, সালমান আহমদ, সাব্বির হোসেন, আলামিন হোসেন, শচিন আহমদ, অমর হামজা সাকিব, নুরুদ্দিন, মাহবুব আলম, শান্ত পাল, পল্লব, শাহেদ আহমদ, রাজু আহমদ, আব্দুল্লাহ আল নুমান, ফারদিন আহমেদ প্রমুখ।