বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
বিজ্ঞপ্তি:
২৫ জুন ২০ ২৪
৬:৪৪ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জ সমাজকল্যাণ প্রবাসী পরিষদের উদ্যোগে বানবাসী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতি গ্রস্ত ও বানবাসী মানুষের পাশে শুকনো খাদ্য সামগ্রী নিয়ে  হাজির হয়েছিল কোম্পানীগঞ্জের অন্যতম প্রাচীন প্রবাসী সমাজসেবী মানবতাবাদী সংগঠন কোম্পানীগঞ্জ সমাজকল্যান প্রবাসী পরিষদ।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ লালন মিয়া, সাধারণ সম্পাদক মো: ইমাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মিলন, দিকনির্দেশনায় গত ২২জুন  উপজেলার ৬ ইউনিয়নে কয়েক শতাদিক বানবাসী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা সম্পুর্ণ হয়।

এ সময় উক্ত সংগঠনের সভাপতি মোঃ লালন মিয়া বন্যা কবলিত কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় খোঁজখবর নেন ভিডিও কলের মাধ্যমে এবং আশ্বাস দেন কোম্পানীগঞ্জ সমাজ কল্যাণ প্রবাসী পরিষদ সবসময় যেকোনো দুর্যোগে পাশে থাকবে।

উপস্থিত ছিলেন পরিষদের অর্থ সম্পাদক রইস মিয়া,  মুহিবুর রহমান মানিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সৌদি প্রবাসী আব্দুল হান্নান, বাংলাদেশ বাস্তবায়ন কমিটির সদস্য মাষ্টার শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক রাজনগর, নেতা রিপন আহমদ, সৌদি প্রবাসী ফয়েজ আহমেদ, মাহফুজুর রহমান হালকার, আক্তারুজ্জামান নোমান মুফতি সেলিম আহমদ, মো: নাসির উদ্দিন, বিলাল আহমদ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ