বুধবার, জুন ৩, ২০ ২৬
ডেস্ক নিউজ::
১৭ সেপ্টেম্বর ২০ ২১
১২:০ ৭ পূর্বাহ্ণ

মাওলানা ফয়েজ আহমদের মাতার মৃত্যুতে তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির শোক

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা পশ্চিমপাড়া গ্রামের উপ-মহাদেশের বরেণ্য আলেম-হরমুজ উল্লাহ শায়দা রহ. এর নাতি মুছারগাঁও হযরত শাহ মঞ্জুর রহ. জামে মসজিদের খতিব মাওলানা ফয়েজ আহমদের মাতা মোছাম্মত নাজমুননাহার কলি(৭৬) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কবির আহমদ, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আব্দুল খালিক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান’সহ উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।

এছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন তুরুকখলা হাড়িয়ারচর স্বপ্নপূরণ একতা যুব সমিতির সভাপতি হাফিজ মাওলানা মুফতি সুলাইমান আহমদ, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ’সহ সমিতির সকল নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এক যৌথ শোকবার্তায় মাওলানা ফয়েজ আহমদের মাতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ