রবিবার, মে ৩১, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৯ জুলাই ২০ ২২
১:০ ১ পূর্বাহ্ণ

দক্ষিণ সুরমা সমিতি নিউইয়র্কের নগদ অর্থ বিতরণ

সিলেট দক্ষিণ সুরমা সমিতি নিউইয়র্ক (ইনক)’র পক্ষ থেকে ১৮ জুলাই সোমবার নগরীর দক্ষিণ সুরমা বদিকোনাস্থ শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে বন্যা কবলিত মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি হাজী ফারুক আহমদ এর সভাপতিত্বে ও বৃহত্তর চন্ডিপুল ব্যবসায়ী ঐক্য কমিটির সাধারণ সম্পাদক হোসেন মিনহাজ এর পরিচালনায় তেতলী ইউনিয়ন প্রতিনিধি সিলেট দক্ষিণ সুরমা সমিতি নিউইয়র্ক (ইনক)’র কার্যকরি কমিটির সহ সভাপতি শাহ কামাল ও সহ সাধারন সম্পাদক সাজন খান, সদস্য তাজির হোসেন সুমন (গাজী) এর সার্বিক সহযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডাঃ আফজল হোসেন।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বলদি আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল, সমাজসেবী জয়নাল তালুকদার, বৃহত্তর চন্ডিপুল ব্যবসায়ী ঐক্য কমিটির সিনি:সহ সভাপতি আব্দুর রুউফ উজ্জল। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন তেতলী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন, ব্যবসায়ী আকবর হোসেন মুক্তা, কামরুল হোসেন আলতাজ প্রমুখ। অনুষ্ঠানে সিলেট দক্ষিণ সুরমা সমিতি নিউইয়র্ক (ইনক)’র পক্ষ থেকে বন্যা কবলিত ৬০জনকে ৫শত টাকা নগদ অর্থ প্রদান করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ