শুক্রবার, এপ্রিল ২৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৯ জানুয়ারী ২০ ২৩
৮:২৪ অপরাহ্ণ

আর্তমানবতার সেবায় প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন
চেতনা যুব পরিষদের উদ্যোগে সংবর্ধনা

প্রবাসীরা আর্তমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি-রাজনীতি কিংবা ব্যবসা-বাণিজ্যে অবদান রাখার মাধ্যমে প্রবাসে দেশের নাম উজ্জ্বল করছেন। তাঁদেরকে সম্মান জানানো দেশপ্রেমেরই অংশ। নূরুল হক যুক্তরাজ্যে দীর্ঘদিন থেকে অবস্থান করে বাঙালি মুসলিম কমিউনিটির জন্য কাজ করছেন, যা সত্যিই প্রশংসনীয়।

চেতনা যুব পরিষদের উদ্যোগে পরিষদের ইংল্যান্ড শাখার সাধারণ সম্পাদক নূরুল হকের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গত বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর হাউজিং এস্টেটস্থ উম্মুল কুরা একাডেমিতে এই সংবর্ধনা ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চেতনা যুব পরিষদের সিনিয়র সহ সভাপতি মো. আব্দুল হাসিবের সভাপতিত্বে এবং সহ সভাপতি রোটারিয়ান আবদুল মুহিত দিদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক, সিলেট-যুগ্ম পরিচালক সাজ্জাদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুরমা টাওয়ার সিলেট-এর চেয়ারম্যান জাকারিয়া ইফতেখার শামিম, উপদেষ্টা জালালাবাদ এসোসিয়েশনের উপদেষ্টা কুয়েত প্রবাসী ডি. এম ওয়ারিছ আলী, , সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিষদের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক নূরুল হক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চেতনা যুব পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ কাউসার কাউসার আহমেদ, মাওলানা আমিনুদ্দিন, ইসমত ইবনে ইসহাক সানজিদ, কামাল আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আহমেদ ওমর মাসুদ। অনুষ্ঠানের শেষে একজন রোগীকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়। এছাড়া নূরুল হককে একটি সম্মাননা ক্রেস্ট প্রদানসহ ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ