২:৩৩ অপরাহ্ণ
সিলেট জেলা কর আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সভা
সিলেট জেলা কর আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সভা আজ বৃহস্পতিবার দুপুরে হাউজিং এস্টেটস্থ সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি এডভোকেট মো.আবুল ফজল এর সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিগত সভার কার্যবিরনী পাঠান্তে গৃহিত হয় ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ২৪/১২/ ২০২০ইং তারিখে আয়োজন করার সিদ্ধান্ত গৃহিত হয় এবং বিবিধ আলোচনায় কর অঞ্চল সিলেট এর ৫জন উপকর কমিশনার অনত্র বদলি হওয়ার কারনে বারের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা প্রদানের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সেক্রেটারি আহবান জানান।
পরিশষে সভাপতি এডভোকেট মোহাম্মদ আবুল ফজল সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
এতে বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি সিরাজুল হোসেন আহমদ, আবু মো. আসাদ, মো. খায়রুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আলী খোকন, পরীক্ষিত এন্দ, সুব্রত কমুার রায়, সুধাংশু ভূষণ ত্রিবেদী, মিন্টু চন্দ্র রায় প্রমুখ।