শনিবার, মে ২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১২ অক্টোবর ২০ ২০
৬:৫৩ অপরাহ্ণ

ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা অনলাইন গ্রুপের- ২০৩০ গোল্ডেন প্রকল্প

ইতিমধ্যেই আর্ত মানবতার কাজ করে বৃহত্তর সিলেটের একটি সক্রিয় প্রবাসী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে “ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ”। প্রবাসী সংগঠনটির সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে দীর্ঘমেয়াদী উদ্যোগ ভিশন-২০৩০ গোল্ডেন প্রকল্পের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। নতুন এ কর্মপরিকল্পনায় আগামী ২০২১ সালে কি কি কাজ সম্পূর্ণ করা হবে এর একটি পরিকল্পনা করা হয়েছে। এ প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২০ লক্ষ টাকা।

প্রকল্পের পরিকল্পনাগুলো নিম্নরূপ
(১) অসহায় পরিবারকে টিন শেডের একটি বাড়ি তৈরি করে দেওয়া। (২) হতদরিদ্র পরিবারকে ১০টি টিউবওয়েল প্রাদন করা। (৩) দরিদ্র পরিবারকে ১০টি স্যানিটারি বাথরুম তৈরি করে দেওয়া। (৪) একটি কাঁচা সড়ক সংস্কার করা। (৫) বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। (৬) রামাদ্বান মাসে ইফতার সামগ্রী বিতরণ। (৭) দুই ঈদে ঈদ সামগ্রী বিতরণ।
(৭) বিভিন্ন দুর্যোগকালী সময়ে ত্রাণ সামগ্রী বিতরণ। (৮) গরিব মুমুর্ষ রোগীদের আর্থিক সহযোগীতা প্রদান। (৯) কর্মহীন মানুষদের ৫টি ছাগল বিতরণ। (১০) অসচ্ছল পরিবারকে বিবাহ সহযোগীতা প্রদান। (১১) এতিম ছাত্রদের নিয়ে শিক্ষাসফর।

উল্লেখ্য, ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ গত ২০১৭ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকেই ফেঞ্চুগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে আর্ত মানবতার কাজে নিয়োজিত আছে। বিশেষ করে বিগত কয়েকটি বন্যা ও করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে প্রবাসী ওই অনলাইন গ্রুপটি মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ