১০ :১৩ অপরাহ্ণ
সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব
বৃহত্ত্বর বালুচর শান্তি শৃংখলা রক্ষা ও সমাজ কল্যাণ সংস্থার শীত বস্ত্র বিতরণ
দুস্থ অসহায় মানুষ সমাজের একটি অংশ, তাদের সাহায়্যে সমাজের সর্বস্তরের মানুষকে সামথ্য অনুযায়ী এগিয়ে আসতে হবে। সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামাজিক দায়বদ্ধতা থেকে এই শীত মৌসুমে আমাদের এ উদ্যোগ।
ব্হত্ত্বর বালুচর শান্তি শৃংখলা রক্ষা ও সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত ও শেখ শফিক উদ্দিন এর আর্থিক সহায়তায় ৪দিন ব্যাপী শীত বস্ত্র বিতরনের সমাপনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। বালুচর বাজারে বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ম্যানেজার ও সংস্থার সাধারণ সম্পাদক আশরাফ হোসেন জামানের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শেখ শফিক উদ্দিন ।
গতকাল শুক্রবার ৪ দিন ব্যাপী সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বৃহত্তর বালুচর আরামবাগ ও বাগমারা এলাকায় ৪ দিনে সাড়ে ৬শত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি অ্যাডভোকেট মুহিবুর রহমান সিরাজুল ইসলাম, ফয়েজ আহমদ, সাহাব উদ্দিন আহমদ সাবুু, মোহাম্মদ ইমরান হোসেন, মনসুর আহমদ লালা, মাওলানা মামুনুর রহমান, আব্দুল রহিম,আজিজুর রহমান চেীধুরী,খবির আহমদ আহমদ নুনু, মোহাম্মদ আব্দুস সালাম, সুমন আহমদ, বদরুল হক চেীধুরী,আব্দুল কাইয়ুম, জালাল আহমদ, সাবেক মেম্বার সালাউদ্দিন স্বপন, সাধারণ সম্পদক আশফাক হোসেন জামান, প্রমুখ। উল্লেখ্য গত ৮ ডিসেম্বর শীত বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয় শুক্রবার তা সমাপ্তি হয়।