৭:০ ৯ অপরাহ্ণ
বাংলাদেশ সিএনজি ফিলিং ওনার্স এসোসিয়েশন’র নব নির্বাচিত কমিটি দায়ি গ্রহণ
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন’র নব নির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহণ করেছেন। সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মনোরঞ্জন ভক্ত, সিনিয়র-সহসভাপতি হিসেবে নজিব আহম্মেদ এবং সংগঠনের মহাসচিব হিসেবে ফারহান নূর দায়িত্বভার গ্রহণ করেন।
গত ১৯ ফেব্রুয়ারি বিদায়ী কমিটি নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে। গত ২ মার্চ ঢাকা ক্লাবের স্যামসন এইচ. চৌধুরী সেন্টারে এসোসিয়েশেনের ১৬ তম দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
নতুন কমিটির অন্যান্য পদে রয়েছেন,সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, আমিরুজ্জামান চৌধুরী, সফিউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব আব্দুল কাইয়ুম খান, যুগ্ম্-মহাসচিব তানভীর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ আল মামুন ভুইয়া, যুগ্ম-অর্থ সম্পাদক হুমায়ুন রশিদ, সাংগঠনিক সম্পাদক নূরুল ইমরান চিশতী, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ডা: মো: ওয়াসিউল হুদা, দফতর ও প্রচার সম্পাদক হুমায়ুন আহমেদ, যুগ্ম দফতর ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল কাফী।
নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে: এফবিসিসিআই’র সাবেক সহ-সভাপতি মো: হেলালউদ্দিন, এফবিসিসিআই’র পরিচালক তপন কুমার মজুমদার এবং আমির হোসেন নূরানী। নির্বাচনে আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এফবিসিসিআই’র পরিচালক মো: ইসহাকুল হোসেন সুইট।-বিজ্ঞপ্তি