৬:৪৮ অপরাহ্ণ
রোটারি আন্দোলনে বাংলাদেশের রোটারিয়ানরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন -পিডিজি আশীষ ঘোষ
রোটারি ক্লাব অব জালালাবাদ এর ৩৯তম অভিষেক
ভারত তথা উপমহাদেশের রোটারি আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব রোটারি ইন্টারন্যাশনাল-এর প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা পিডিজি আশীষ ঘোষ বলেছেন, রোটারি আন্দোলনে বাংলাদেশের রোটারিয়ানরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
বাংলাদেশের রোটারিয়ানরা রোটারি ইন্টারন্যাশনাল-এর তহবিলে অর্থ প্রদান, সদস্যদের মধ্যে ফেলোশিপ বৃদ্ধি, সদস্য সংগ্রহের পাশাপাশি সদস্যদের মানোন্নয়ন করে রোটারি আন্দোলনে নিজেদেরকে সম্পৃক্ত করার মাধ্যমে রোটারির মানবিক সেবাকে ছড়িয়ে দিচ্ছেন দিকে দিকে।
সিলেটের ঐতিহ্যবাহী রোটারি ক্লাব অব জালালাবাদ-এর ৩৯তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সিলেট স্টেশন ক্লাব হলে ইনস্টলেশন চেয়ারম্যান পিপি এডভোকেট রোটারিয়ান মোঃ মোজ্জাকির হোসেন কামালীর সভাপতিত্বে ও রোটারিয়ান শাফি উদ্দিন চৌধুরী আরএফএসএম-এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চীফ কোর্ডিনেটর ডিষ্ট্রিক ৬৪-৬৫ পিডিজি ইশতিয়াক এ জামান পিএইচডি।
আশীষ ঘোষ রোটারি ক্লাব অব জালালাবাদের কার্যক্রমের প্রশংসা করে বলেন, জালালাবাদ ক্লাব গুণসম্পন্ন নেতৃত্ব সৃষ্টি করেছে। ফলে জালালাবাদ ক্লাবের যোগ্য নেতাদের অনেকে ডিস্ট্রিক্ট গভর্নরের দায়িত্ব পালন করেছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিডিজি শহিদ আহমদ চৌধুরী পিএইচএফ, পিডিজি কর্ণেল এম আতাউর রহমান পীর (অব.) এমপিএইচএফ, ৩৯তম ইনস্টলেশন ম্যাজিক ম্যাগাজিনের সম্পাদক পিপি রোটারিয়ান নিরেশ চন্দ্র দাস পিএইচএফ।
পরে আইপিপি রোটারিয়ান মুহাম্মদ মনজুর আল-বাছেত পিএইচএফ রোটারি কলার হস্তান্তর করেন রোটা বর্ষ ২০২৪-২৫-এর প্রেসিডেন্ট রোটারিয়ান আরশাদ আলী আরএফএসএম-এর কাছে এবং সেক্রেটারি রোটারিয়ান ইমরান কালাম বুলবুল কলার হস্তান্তর করেন রোটা বর্ষ ২০২৪-২৫ সেক্রেটারি রোটারিয়ান মোঃ আবুল মনসুর আহমেদের কাছে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন রোটারিয়ান জে.এম.এইচ. জে ফেরদৌস পিএইচএফ, গীতা পাঠ করেন পিপি নিরেশ চন্দ্র দাস, রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান ডা. ইদা জাহরা জেরীন, ডিজিটাল সাউন্ড সিস্টেমের মাধ্যমে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।