৮:৪৯ অপরাহ্ণ
সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করলো লায়ন্স ক্লাব'স ইন্টারন্যাশনাল
সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি-১, বাংলাদেশ।
আজ ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সিলেটের হাকালুকি হাওর সংলগ্ন গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে দুপুরে এলাকার বন্যায় ক্ষতিগ্রস্থ দু'শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী: চাউল, ডাল, তৈল, লবন, পেয়াজ, আলু, চিড়া, মুড়ি ও খাবার সেলাইন বিতরণ করেছে বিশ্বের সর্ববৃহৎ সেবা প্রদানকারী আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল।
এর আগে গতকাল তাহারা হবিগঞ্জ সদরে ও মৌলভীবাজার সদরে সহস্রাধিক পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রী বিতরণকালে লায়ন্স ক্লাব নেতৃবৃন্দরা বলেন, বর্তমানে সারা বিশ্বের প্রায় ২১০টির অধিক দেশে তাদের সেবার কার্যক্রম বিস্তৃত।
বিশ্বের যেখানেই প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে সেখানেই সর্বাগ্রে মানুষের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দিচ্ছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আশরাফ হোসেইন খান হীরা এমজেএফ, গভর্নরস পত্নী লায়ন ফাতেমা কাদের হুমা, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ডাঃ খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহান এমজেএফ, মাল্টিপল ডিস্ট্রিক্ট ট্রেজারার লায়ন মোঃ আবুল কাসেম বাবু, কেবিনেট ট্রেজারার লায়ন মোহাম্মদ হাশেম, ডিস্ট্রিক্ট জিএমটি কো-অর্ডিনেটর লায়ন ফরিদা ইয়াসমিন জেসমিন, রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার লায়ন আমিন উদ্দিন আহমদ, লিও ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন খন্দকার জান-ই আলম, ডিস্ট্রিক্ট মার্কেটিং চেয়ারপার্সন এন্ড জোন চেয়ারপার্সন লায়ন আব্দুল্লাহ আল মামুন শামুন, ডিস্ট্রিক্ট ইনফরমেশন টেকনোলজি চেয়ারপার্সন লায়ন ইঞ্জিঃ মোঃ নুর হোসেইন নানযিল, জয়েন্ট কেবিনেট সেক্রেটারি লায়ন মোঃ আশরাফুল ইসলাম শামীম, জয়েন্ট কেবিনেট ট্রেজারার হুমায়ুন কবির, লায়ন বেলায়েত হোসেইন মিলন, লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও ফাহিম আশরাফ খান, স্থানীয় ইউপি চেয়ারম্যান এম কবির উদ্দিন, সমাজসেবী আমিনুর রহমান কামাল, আব্দুল আজিজ, জাবের আহমদ, রেদোয়ান আহমদ, আবুল কালাম, সালাউদ্দিন, শিপন আহমদ এবং সিলেট বেইসড লায়ন্স ও লিও ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।