১০ :৫৯ অপরাহ্ণ
গোলাপগঞ্জে পনাইরচক ফখর উদ্দিন টাওয়ার'র উদ্বোধন
গোলাপগঞ্জে ফখর উদ্দিন একতাবদ্ধ গ্রুপ পনাইরচক এর প্রতিষ্ঠাতা সভাপতি, পনাইরচক প্রবাসী সংস্থার প্রধান উপদেষ্টা, বিশ্বপ্রবাসী শরীফগঞ্জ ইউনিয়ন এর সংযুক্ত আরব আমিরাত শাখার সভাপতি প্রবাসী ফখর উদ্দিন এর তৃতীয় ছেলে মোঃ আবরার এর আকিকা, পনাইরচক ফখর উদ্দিন টাওয়ারের উদ্বোধন, দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়।
শনিবার (৬ই মে) দুপুরে উপজেলার দক্ষিণ রনকেলি রাঙ্গাডহরবাজার সংলগ্ন উদ্বোধনকৃত পনাইরচক ফখর উদ্দিন টাওয়ার এ আকিকা, পনাইরচক ফখর উদ্দিন টাওয়ারের উদ্বোধন, দোয়া মাহফিল ও শিরনী বিতরণের আয়োজন করা হয়।
ফিতা কেটে উদ্বোধন করেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম ও পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল টাওয়ারটি উদ্বোধন করেন। উদ্বোধন শেষে পনাইরচক ফখর উদ্দিন টাওয়ারের চেয়ারম্যান ফখর উদ্দিনের তৃতীয় পুত্র মোঃ আবরার এর জন্য মোনাজাত করা হয়। পরে অতিথিদের কে এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, সিলেট এমসি কলেজের গণিতের প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, গোলাপগঞ্জ উপজেলার ২নং গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তমজ্জুল আলী, ঢাকাদক্ষিন ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রহিম, আমুড়া ইউনিয়নের চেয়রাম্যানের হাসিন আহমদ মিন্টু, সাবেক চেয়ারম্যান রুহেল আহমদ, লক্ষণাবন্দ ইউনিয়ন চেয়ারম্যান খলকুর রহমান, শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমদ, বিশ্বব্যাপী শরীফগঞ্জ ইউনিয়ন এর প্রতিষ্ঠাতা সভাপতি এম জয়নাল আবেদীন জামিল, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, ফারুক আলী, জবান আহমদ, মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম মনাক্কা, গোলাপগঞ্জ মডেল থানার এসআই লুৎফর রহমান, এসআই হাফিজুর রহমান, জনতা ব্যাংকের ব্যবস্থাপক বদরুল ইসলাম, ঢাকাদক্ষিন বণিক সমিতির সভাপতি বদরুল ইসলাম জামাল, মাওলানা মাফফুজুর রহমান কাসিমী, ঢাকাদক্ষিণ ইউপি সদস্য সেলিম আহমদ, আমুড়া ইউপ সদস্য কাওসার আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়নের সদস্য ফখরুল ইসলাম ফখর, আব্দুর রউফ, রাজু আহমদ, শেখ মখবিল আলী, শরীফগঞ্জ ইউনিয়ন ইউপি সদস্য মইজ উদ্দিন বলাই, রাঙ্গাডহর বাজার সেক্রেটারি আব্দুল জলিল, পৌর আওয়ামী লীগ নেতা' ইমরুল হানিফ, সাদেক আহমদ, মালেক আহমদ, পৌর যুবলীগ নেতা রুমেল আহমদ, আপন ইকবাল তানভীর, আফতার, আফজল, পৌর ছাত্র লীগের সাংস্কৃতিক সম্পাদক সুজন,যুবলীগ নেতা রাহেল, সহসভাপতি হাসান আহমদ, লাকি আহমদ। উপজেলার রাঙ্গাঁডহর বাজারের পাশে নির্মিত পনাইরচক ফখর উদ্দিন টাওয়ারটির উদ্বোধন উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, ৫তলা বিশিষ্ট সম্পূর্ণ ইস্পাত দিয়ে গড়ে তোলা অত্যাধুনিক টাওয়ারটি ৮ মাত্রার ভূমিকম্প সহনীয়। বিভিন্ন স্থান থেকে আগত পর্যটক, চাকুকরীজীবি, প্রবাসী ও ভ্রমণ প্রিয় মানুষ বসবাসের জন্য উপযোগী।