শনিবার, জুন ১৩, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৩১ আগস্ট ২০ ২০
৪:৪২ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে মাদার বাজার এফ,ইউ হাফিজিয়া আলীয়া মাদরাসার এক্স স্টুডেন্ট ফোরাম এর আত্মপ্রকাশ

সিলেট জেলার ওসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীনতম দীনি বিদ্যাপীঠ মাদার বাজার ফয়জুল উলুম হাফিজিয়া আলীয়া মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদ, যুক্তরাষ্ট্র এর কমিটি গঠন।

(Madar Bazar Foyzul Uloom Hafizia Alia Madrasah Ex-Students Forum USA)
বিগত ০৫ই জুন ২০২০ইং রোজ শনিবার রাত ১০ ঘটিকার সময় অনলাইনে কনফারেন্স কলের মাধ্যমে মাদ্রাসার উন্নতি এবং সৎ ও মহত দীনি উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের নিয়ে পরিষদ গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

পরবর্তিতে ১০জুন ২০২০ইং রোজ বুধবার রাত ১১ ঘটিকার সময় যুক্তরাষ্ট্র অবস্থানরত মাদরাসার প্রাক্তন ছাত্রবৃন্ধদেরকে নিয়ে অনলাইনে ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে উক্ত পরিষদের কমিটি গঠন করা হয়।

এবং পরবর্তীতে ৯ই আগষ্ট ২০২০ইং রোজ রবিবার,সকাল ১০ ঘটিকায়  (বাংলাদেশ সময় রাত ০৮ঘটিকা)  যুক্তরাষ্ট্র প্রবাসী মাদরাসার শুভাকাঙ্ক্ষীদের কে নিয়ে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উক্ত সভায় পরিষদের  উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব আজিজ আহমদ ছালিক সাহেব, Ex-Students Forum USA এর মালিক শেখ কে সভাপতি, এবং শফিকুর রহমান খান কে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ষোষনা করেন।

উক্ত কমিটির অনান্য সদস্যরা হলেন,
সহ-সভাপতি -খন্দকার সামছুজ্জামান,
সহ-সধারণ সম্পাদক -এনামুল হক মান্না,
কোষাধ্যক্ষ -মোঃ বদরুল আলম,
সাংগঠনিক সম্পাদক -মোঃআব্দুল খালিক, এবং প্রচার সম্পাদক -আহমাদুর রহমান।

পরিষদের প্রধান উপদেষ্টা আজিজুর রহমান ছালিক মিয়া,উপদেষ্টা আজিজ আহমদ ছালিক,উপদেষ্টা মো:এমদাদুর রহমান, উপদেষ্টা মো: আব্দুল মতিন।

বাংলাদেশ থেকে সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ হলেন:

সম্মানিত উপদেষ্টা: ডঃ মাওলানা সৈয়দ শহীদ আহমদ বোগদাদী, আবদুর রউফ মাষ্টার,মাওলানা আবদুল মোছাব্বির রাংগাপুরী, মাওলানা মোহাম্মদ আলী।

গত ২২আগষ্ট রোজ রবিবার দুপুর ১২ ঘটিকার সময় জুম আ্যপস এর মাধ্যমে পরিষদের প্রধান উপদেষ্টা আজিজুর রহমান ছালিক মিয়ার সভাপতিত্বে শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্টিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব আজিজ আহমদ ছালিক সাহেব নতুন কমিটির শপথ বাক্য পাঠ করান ।

প্রধান উপদেষ্টা জনাব আজিজুর রহমান ছালিক মিয়া তাহার বক্তব্যে নব কমিটিকে অভিনন্দন জানিয়ে সবাই মাদরাসার সার্বিক উন্নয়নে এক সাথে কাজ করার আহবান জানান ।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা জনাব আব্দুল আজিজ ছালিক ও জনাব আব্দুল মতিন।

অবশেষে পরিষদের সভাপতি মালিক শেখ এর বক্তব্যে নতুন পরিষদের সবাইকে অভিনন্দন জানান এবং পরিষদ গঠনে দেশ এবং প্রবাসে বসবাসরত মাদরাসার শুভাকাঙ্ক্ষীদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য সবার প্রতি পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করেন।

পরিশেষে কার্যকরি কমিটির কোষাধ্যক্ষ মোঃ বদরুল আলম এর দোয়ার মাধ্যমে  অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ