মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৬ জুলাই ২০ ২০
২:৪৩ অপরাহ্ণ

এম এ হকের মৃত্যুতে সিএনজি ফিলিং ওনার্স এসোসিয়েশনের শোক

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের প্রতিষ্ঠাতা সদস্য এম এ হকের ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগ।

শুক্রবার (৩ জুলাই) এক শোক বার্তায় বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী, সিনিয়র সহ সভাপতি মো. আব্দুল হান্নান, সহ সভাপতি মো. কামাল উদ্দিন, গাজী মো. জাফর সাদেক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক ব্যরিষ্টার রিয়াসাদ আজিম আদনান, সাংগঠনিক সম্পাদক আলী আফসার মো. ফাহিম, সহ সাংগঠনিক সায়েম আহমদ, অর্থ সম্পাদক ফয়েজ উদ্দিন আহমেদ, কার্যকরী সদস্য হুমায়ন আহমদ, সৈয়দ সাইফুল আলম, মো. ফরিদ আহমদ, মো. লোকমান আহমদ, মশিউর রেজা, ফখরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, ‘সিলেট বিভাগের রাজনৈতিক, সামাজিক অঙ্গণে এম এ হক ছিলেন সকলের প্রিয় একজন মানুষ। তিনি ছিলেন নির্লোভ নিরহংকার বিশাল মনের দরদী সমাজ সেবক। সিলেটের যে কোনো ঘটনা দুর্ঘটনা দুর্যোগে তিনি ছুটে এসেছেন পরম মমতায় সিলেটবাসীর অভিভাবকের মতো। তিনি ছিলেন সাদা মনের
সত্যিকার একজন দেশপ্রেমিক।’

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ