বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২১ ফেব্রুয়ারী ২০ ২১
৩:৪৬ অপরাহ্ণ

মহান ভাষা দিবস উপলক্ষে গণদাবীর আলোচনা সভা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভা গতকাল ২০ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৪টায় সিলেট নগরীর পুরান লেনে অবস্থিত ৫৩নং সমবায় ভবনস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত।

সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক এম. শফিকুর রহমান এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠুর পরিচালনায় অনুষ্ঠিত “একুশ মানে মাথা নত না করা” শীর্ষক আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, ’৫২-র বাংলা ভাষা আন্দোলনের মাধ্যমে বীর বাঙালিরা আত্মত্যাগের বিনিময়ে বিজয় ছিনিয়ে আনে। সেজন্য রাষ্ট্র ভাষা বাংলাকে জাগ্রত করে জাতিকে এগিয়ে যেতে মহান বিজয় পথ দেখায়।

নেতৃবৃন্দ বলেন, ’৫২-তে ভাষা আন্দোলনের সংগ্রামকালে পাকিস্তানের জাতীয় ভাষা শুধু উর্দু ছিলো না। এর পাশাপাশি বাংলা ভাষাভাষী নাগরিকরাও ছিলেন। তাদের অধিকাংশই বাংলায় কথা বলতেন। সভায় নেতৃবৃন্দ বলেন, সিলেটের অনেক ভাষাবিদ, ভাষা সৈনিক এবং ভাষা শহীদ রয়েছেন, যারা আজো সরকারি তালিকার বাইরে রয়েছেন। তাদের তালিকাভুক্ত করার দাবী জানানো হয়। সভায় মহান বাংলা ভাষায় দেশের সকল আদালতে রায় লিখার দাবী জানানো হয়।

সভায় ’৫২ ভাষা আন্দোলনে নিহত সকল বীর শহীদদের স্মরণে তাদের রূহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা প্রবাসী রফিকুল ইসলাম ময়না, পরিষদের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার, সহ সভাপতি মাহবুবুর রহমান খালেদ, সমাজকর্মী তারেক আল মঈন, সদস্য কয়েছ আহমদ সাগর, কলামিস্ট তাজ উদ্দিন, সেলিম আহমদ সেলিম, মঈনুল ইসলাম, সফিক আহমদ, ওসমান গনি, সিরাজ উদ্দিন, হীরা মিয়া প্রমুখ।

২১ ফেব্রুয়ারি সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। এতে সংশ্লিষ্ট সকলকে যথা সময় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ