বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৩ আগস্ট ২০ ২০
১০ :১৪ পূর্বাহ্ণ

কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী ও শ্রমিক নেতৃবৃন্দের জরুরী সভা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:: সিলেটের সকল পাথর কোয়ারী সচলের জন্য সরকারের উচ্চ পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করতে সম্প্রতি বৃহত্তর সিলেট পাথর ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের পরামর্শে কোম্পানিগঞ্জ উপজেলা পাথর ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। ২৩শে আগষ্ট রবিবার বেলা ১১টায় সংগঠনের কার্যালয়ে সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করেন সিলেট পাথর ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক কোম্পানীগঞ্জ ষ্ঠোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুন নূর। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ গ্রহণ করেন বিশিষ্ট ব্যবসায়ী হোসেন নূর, মতিউর রহমান, আলমগীর আলম, গিয়াস উদ্দিন, জসিমুল ইসলাম আংগুর, আমির উদ্দিন, সাংবাদিক ও ব্যবসায়ী মঈন উদ্দিন মিলন, বুলবুল আহমদ, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম, রিয়াজ উদ্দিন প্রমুখ।

সভায় সবাই সবার অবস্থান থেকে সিলেটের সকল পাথর কোয়ারী সচল ও সংশ্লিষ্ট পাথর ব্যবসা সচল করণে সরকারের উচ্চ পর্যায়ে সবধরনের সহযোগিতায় অংশগ্রহণে উজ্জীবিত হওয়ার দৃঢ় সংকল্প করেন। পাশাপাশি আগামী ২৫শে আগষ্ঠ সিলেটের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে  হোটেল পলাশে আলোচনা সভা সফল করতে সকলের উপস্থিতি  কামনা করেন।

উল্লেখ্য সিলেটের পাথর উত্তোলনসহ ব্যবসা বানিজ্য অচল   হওয়ায় গোটা সিলেটে কয়েক লক্ষাধিক ব্যবসায়ী ও শ্রমিক জনগোষ্ঠীর মানবেতর জীবনযাপনের বিষয়টি গুরুত্ব বিবেচনা করে সিলেটের সকল সাংবাদিকদের লিখনীতে ফুটিয়ে তোলা সময়ের দাবি বলে মন্তব্য করেন। 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ