শাহ মোহাম্মদ তানভীর আহমদ, পর্তুগাল::
৯:৩৬ অপরাহ্ণ
পর্তুগালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন
যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে পর্তুগালের রাজধানী লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ১৭ মার্চ ২০২২ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন করেছে।
জন্মদিন উপলক্ষে ব্যানার, পোস্টার এবং ফেস্টুনের সমন্বয়ে দূতাবাসকে বর্নিল সাজে সজ্জিত করা হয়। পাশাপাশি দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ রঙ্গিন পোষাকে সকালে চ্যান্সারি প্রাঙ্গণে উপস্থিতি হয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটির কর্মসূচির সূচনা করেন ।
বিকেলে চ্যান্সারী প্রাঙ্গণে এক উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন এবং শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এতে অংশগ্রহণ করেন পর্তুগাল আওয়ামীলীগ, যুবলীগ, বিভিন্ন সামাজিক সংগঠন সহ দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিগণ। দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়।
এরপর বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তাগণ বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরন উপর গুরুত্বারোপ করেন। চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্দুল্লাহ আল রাজী তাঁর বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে সকল শিশু কিশোরের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, বাঙ্গালির অধিকার আদায়ের আপসহীন সংগ্রামে আর বাঙ্গালী জাতীয়তাবাদের বিকাশে বঙ্গবন্ধু তাঁর সমগ্র সত্তাকে নিয়োজিত করেন। বাংলাদেশ আর বঙ্গবন্ধুর ইতিহাস একই সুত্রে গাথা। বঙ্গবন্ধু জন্ম নিয়েছিলেন বলেই আজ আমরা একটি স্বাধীন দেশের অধিবাসী । তিনি আরও বলেন যে, বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আজ বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দূতাবাস পর্তুগাল প্রবাসী বাংলাদেশী কমিউনিটির শিশু-কিশোরদের অংশগ্রহনে তিনটি পৃথক বয়সের ক্যাটাগরিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর নির্মিত একটি প্রামান্য চলচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি তিনি এবং তাঁর পরিবারের সদস্যবৃন্দের প্রতি দোয়া কামনা করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষে মোনাজাত করা হয়।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
কোম্পানীগঞ্জে পুলিশের অভি'যানে ভারতীয় গরু আ'টক
হাজারো মানুষের উপস্থিতিতে রুম্মান গুলজারের জা'নাজা ও দা'ফন…
রথযাত্রা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ ও যুব ঐক্যের…
কোম্পানীগঞ্জে পালিত হলো জুলাই শহীদ দিবস
জকিগঞ্জ- কানাইঘাটের অন্তত: ২৫ টি গ্রামের বাড়ীঘর গুরুত্বপূর্ণ…
রথযাত্রা সর্বজনীন সম্প্রীতি, সমতা ও মহামিলনের উৎসব: সুদীপ…
স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংব'র্ধনা প্রদান
সিলেটে পূবালী ব্যাংকের ‘এক দেশ এক কিউআর, লেনদেনে…
এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী!
বিশেষ অবদান রাখা সেরা বীমা এজেন্সি কর্মীদের স্বীকৃতি…
লোভাছড়া কোয়ারির দুই মা'ম'লার তদন্তে অনি'য়মের অভি'যোগ: বিচার…
কমলগঞ্জে নি'খোঁ'জের চার দিন পর লা.'শ ভেসে উঠলো…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ