৮:২৩ অপরাহ্ণ
সদর উপজেলায় জনতা ব্যাংকের কম্বল বিতরণ
জনতা ব্যাংক লিমিটেড এর সৌজন্যে সিলেট সদর উপজেলার চামাউরা কান্দিগাঁয়ে কম্বল বিতরণ করা হয়েছে । ২রা জানুয়ারী সোমবার জনতা ব্যাংক লিমেটেড এর সৌজন্যে সিলেট সদর উপজেলার চামাউরা কান্দিগাঁয়ে দূর্গত এলাকায় গরীব অসহায়দের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জনতা ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয় সিলেট এর মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ। কম্বল বিতরণ কালে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, সিলেটে জনতা ব্যাংক সব সময় মানুষের পাশে রয়েছে। অতীতে যেমন এ ব্যাংক বন্যাদূর্গদের পাশে থেকে তাদের দুঃখ দূর্দশা লাগবে কাজ করেছিল, বর্তমান শীতের সময়ও জনতা ব্যাংক গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতে থাকবে বলে তাদেরকে আশ্বস্ত করেন।
তিনি সিলেট অঞ্চলের গরীব অসহায়দের জন্য কম্বল উপহার দেওয়ায় জনতা ব্যাংকের চেয়ারম্যান ও এমডিসহ সকল নীতি নির্ধারকদেরকে ধন্যবাদ ও কৃতঞ্জতা জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক সিলেট এরিয়া প্রধান মোহাম্মদ এহতেশাম জলিল, সিলেট কর্পোরেট শাখার ডিজিএম মোঃ শাহাদাত হোসেন সরকার, বৈদেশিক বিনিময় কর্পোরেট শাখার এজিএম দেবাশিস্ দেব, বিভাগীয কার্যালয় এর এজিএম মনির আহমেদ, জিন্দাবাজার কর্পোরেট শাখার এজিএম মোঃ নজরুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।