শুক্রবার, এপ্রিল ২৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৯ মার্চ ২০ ২৩
১১:২২ অপরাহ্ণ

টুকেরবাজারে এপেক্স ক্লাব অব সুরমাভিউ'র সবজী বীজ ও সার বিতরণ

এপেক্স ক্লাব অব সুরমাভিউ'র সার্ভিস প্রজেক্টের অংশ হিসেবে টুকেরবাজারে স্হানীয় কৃষকদের মধ্যে সবজী বীজ ও সার বিতরণ করা হয়েছে।

২৯ মার্চ বুধবার বিকেলে সিলেট সদর উপজেলার টুকেরবাজারে কৃষকদের মধ্যে সবজী বীজ ও সার বিতরণ করা হয়।

এপেক্স ক্লাব অব সুরমাভিউ'র সভাপতি মোঃ আদিল হোসেন এর সভাপতিত্বে সবজী বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স জাতীয় সেবা পরিচালক শাহেদুর রহমান শাহেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনএপেক্স জেলা ৪ এর গভর্নর এডভোকেট জালাল উদ্দীন, সাবেক চেয়ারম্যান এপেক্সিয়ান আহমদ সোলেমান।

উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাব অব সিলেট গ্রীনহিলস এর সদ্য প্রাক্তন সভাপতি একে আজাদ ফাহিম, এপেক্স ক্লাব অব সুরমাভিউ'র সেক্রেটারি হাফিজ শাহ আদনান, সার্ভিস ডাইরেক্টর এস এ শফি,ফেলোশিপ ডাইরেক্ট আব্দুর রহমান তুহিন সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ