বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২২ অক্টোবর ২০ ২৩
৭:৫২ অপরাহ্ণ

মো. আলিম উদ্দিন সভাপতি, মির্জা হাবিবুর রহমান সম্পাদক
আরব আমিরাতে আনজুমানে আল ইসলাহ আজমান শাখার কাউন্সিল সম্পন্ন

উপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামিল, শামসুল উলামা হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর মুবারক হাতে গড়া গণমানুষের সংগঠন আনজুমানে আল ইসলাহ সংযুক্ত আরব আমিরাতের আওতাধীন আজমান শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে।

১৪ অক্টোবর ২০২৩, শনিবার, রাত ৯ ঘঠিকায় আজমানস্থ অস্থায়ী কার্যালয়ে শাখার বিদায়ী সভাপতি মুহাম্মদ হারুনুর রশিদ এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ক্বারি ফয়েজ আহমদ এর সঞ্চালনায় উক্ত কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় পরিষদের সম্মানিত আহবায়ক ক্বারি আব্দুল জলিল সাহেব, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য সচিব ক্বারি মাহমুদুর রহমান মাহমুদ, ও কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য আখতার উদ্দিন চৌধুরী শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর চৌধুরী মামুন, ক্বারি আব্দুল কাদির, সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদ'র প্রধান উপদেষ্টা আব্দুল মালিক মল্লিক সাহেব, বিশিষ্ট সমাজসেবক নাসিরুল হক সাহেব, সংগঠনের আল আইন শাখার সভাপতি ক্বারি আব্দুর রহিম বুরহান, শারজাহ শাখার সভাপতি মাওলানা ছাদিকুর রহমান চৌধুরী। কাউন্সিলে সর্ব সম্মতিক্রমে মো. আলিম উদ্দিনকে সভাপতি, ক্বারি মির্জা হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক ও ক্বারি ওয়ারিছ আহমদকে সাংগঠনিক সম্পাদক মনোনিত করে ৬৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ ও ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মতিন, মাওলানা আব্দুশ শাকুর নেজামি, মুহাম্মদ খালেক মিয়া, নাসিরুল হক, এক্তেবাস হোসেন সৌকত। কমিটির অন্যান্য দায়ীত্বশীলগন- সিনিয়র সহ-সভাপতি মির্জা আবু সুফিয়ান, সহ-সভাপতি ক্বারি আব্দুর রহমান, হাফিজ ক্বারি আজাদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হাফিজ ক্বারি ইসলাম উদ্দিন, মো. জুনেদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ ক্বারি আব্দুল্লাহ আল মামুন, কামরান আহমদ, মো. হোসাইন আহমদ, প্রচার সম্পাদক মো. সোহেল আহমদ, সহ-প্রচার সম্পাদক শামসুল ইসলাম, মো. আব্দুল হাকিম, শেখ সজিব আহমদ, অর্থ সম্পাদক মো. আতিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ ইব্রাহিম আলী, সহ-প্রশিক্ষণ সম্পাদক ক্বারি মো. আব্দুল্লাহ, মো. মাহমুদ আলী, শরিফুল ইসলাম, মো. শাহজাহান, অফিস সম্পাদক ক্বারি মো. সাইফুল ইসলাম, সহ অফিস সম্পাদক মো. রুমন আহমদ, কালাম আহমদ, সাব্বির রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মাসুক মিয়া, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. ইমরান আহমদ, মো. জাবেদ আহমদ, মো. সিরাজ মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মো. আকমল হোসেন, মো. হাসান, মো. রুমন মিয়া, প্রবাসী কল্যাণ সম্পাদক গোলাম মাওলা, সহ প্রবাসী কল্যাণ সম্পাদক আশরাফুল আলম রাজা, জুলু মিয়া, এবাদুল ইসলাম আবাদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. সাদেক হোসেন, সাইস্থা মিয়া, সাহিদ আহমদ, দপ্তর সম্পাদক শাজান আহমদ, সহ দপ্তর বিষয়ক সম্পাদক মো. সেবুল আহমদ, আবু বকর সিদ্দিক, আব্দুল্লাহ আল মামুন। নির্বাহী সদস্য, মো. উসমত আলী, আদনান সামি, মো. মুকতাহ, নাহিদ মাসুম, সিরাজুল ইসলাম, মো. জয়নাল মিয়া, মো. রাজা মিয়া, হাফেজ নাইম, মো. আকুল মিয়া, মো. হানিফ, মো. জালাল মিয়া, মো. আব্দাল মিয়া, মো. মনসুর মিয়া, মো. দুলাল মিয়া, মো.ফুরকান মিয়া, মো. আব্দুল মতিন, মো. আওলাদ মিয়া, মো. জাহির মিয়া, মো. মুসলিম মিয়া। মো. সাইফুল ইসলাম এর পবিত্র কালামে পাক তিলাওয়াতের মাধ্যমে সূচিত কাউন্সিল অধিবেশনে ইসলামি সংগীত পরিবেশন করেন মির্জা হাবিবুর রহমান ও হামদ পরিবেশন করেন মো. সোহেল আহমদ। কেন্দ্রীয় আহবায়ক সদস্য মাওলানা আব্দুল কাদির সাহেব এর দু'আ পরিচালনার মধ্য দিয়ে কাউন্সিল অধিবেশনের সমাপ্তি হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ