৬:৫৬ অপরাহ্ণ
পেইন্ট মার্চেন্টস এসোসিয়েশন সিলেটের সাধারণ সভা অনুষ্ঠিত
পেইন্ট মার্চেন্টস এসোসিয়েশন, সিলেটের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে সিলেট নগরীর বারুতখানাস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপদেষ্টা নবীর হোসেন।
পেইন্ট মার্চেন্টস এসোসিয়েশন, সিলেটের সভাপতি আব্দুল ফাত্তাহ ফারুকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজীব আহমদের পরিচালনায় সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পেইন্ট মার্চেন্টস এসোসিয়েশন, সিলেটের উপদেষ্টা সাহিদুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা পরিমল দত্ত, সিনিয়র সহ সভাপতি আব্দুল আজিজ।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সাহিদুর রহমান বলেন, সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করলে ব্যবসায় উন্নতি লাভ করা সম্ভব। আমরা পেইন্ট মার্চেন্টস এসোসিয়েশন সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হলে আরো এগিয়ে যেতে পারবো। ব্যবসায় একের প্রতি অন্যের আস্থা ও বিশ্বাস রাখতে হবে। আমাদের ভবিষ্যত অনেক উজ্জল। তাই সকলকে ধৈর্য্য ও নিষ্ঠার সাথে ব্যবসা চালিয়ে যেতে হবে। তিনি বলেন, আমাদের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ এসোসিয়েশনের জন্য নিরলসভাবে কাজ করছেন। তাদেরকে আমরা সহযোগিতা করলে এসোসিয়েশন আরো সমৃদ্ধি লাভ করবে।
সাধারণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মো. ইসলাম উদ্দিন শিপলু, কোষাধ্যক্ষ মিছবাহ আহমদ হিমেল, প্রচার সম্পাদক আব্দুল কাহির, সদস্য রকিবুল ইসলাম রকি। অনুষ্ঠানে গঠনতন্ত্র পাঠ এবং কণ্ঠ ভোটে সংগঠনের গঠনতন্ত্র শতভাগ সমর্থনে অনুমোদন হয়।