১২:৪৭ পূর্বাহ্ণ
জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা
সিলেট নগরীর মেজরটিলা ইসলামপুরস্থ জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২০ এবং ২০২১-২২ সেশনের নির্বাচন ৩০ জানুয়ারী শনিবার বিকেলে সমিতির কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
সমিতির সহ সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী এর সভাপতিত্বে সাধারণ সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আতিকুর রহমান। শুরুতে সমিতির সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ হাসান বিগত সভার কার্যবিরণী পাঠ শেষে ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন, অডিট প্রতিবেদন এবং ২০২১ সালের বাজেট উপস্থাপন করেন।
সমিতির আয়-ব্যয় এর হিসাব পেশ করেন প্রচার সম্পাদক ও ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আফতাব চৌধুরী। প্রতিবেদনের উপর আলোচনা অংশ গ্রহণ করেন ও উপস্থিত ছিলেন সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার জলিল, কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোঃ সিদ্দকুর রহমান, এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, এডভোকেট মোঃ বদরুল হোসেন, সৈয়দ আবু সাদেক, সরেকওম মোহাম্মদ কবির, মাহবুব সোবহানী চৌধুরী, জীবন সদস্য ছয়েফ উদ্দিন চৌধুরী, এ.কে.এম আহাদুস সামাদ, শফিউল আলম চৌধুরী নাদেল, এডভোকেট সৈয়দ কাওছার আহমদ, মসুদ চৌধুরী ইশতিয়াক আহমদ চৌধুরী, মারুফ চৌধুরী, আলিমুছ সাদাত চৌধুরী প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ চক্ষু হাসপাতালের উপ-পরিচালক ডাঃ এম.এ মতিন, মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুল ফেরদৌস, প্রশাসনিক কর্মকর্তা এটিএম জিল্লুর রহমান খান। সভার শুরুতে সমিতির সাবেক যুগ্ম সম্পাদক প্রকৌশলী মোঃ আইয়ুব আলী, সদস্য এম.এ আহদ, কোষাধ্যক্ষ হাদী নেহাল আহমদ চৌধুরী, জীবন সদস্য প্রকৌশলী শামসুল আলম এর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। বার্ষিক প্রতিবেদনে বলা হয় ২০২০ সালে জালালাবাদ চক্ষু হাসপাতালে ২৮ হাজার ৬ শত ২৪ জন রোগীকে আউট ডোরে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ৬২২ জন রোগীর চক্ষু অপারেশন করা হয়। এর মধ্যে ১ জন রোগীর ফ্রি চক্ষু অপারেশন করা হয়। করোনা ভাইরাস জনিত কারণে এবছর চক্ষু শিবির অনুষ্ঠিত হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে একার্যক্রম আবার শুরু হবে। দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনার এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলামের সভাপতিত্বে ২০২১-২২ সালের নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন সৈয়দ আবু সাদেক।
সভাপতি সিলেটের জেলা প্রশাসক (পদাধিকার বলে), সহ সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, আফতাব চৌধুরী, সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ হাসান, যুগ্ম সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গনি ও মোঃ সিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ মাহবুব সোবহানী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল জব্বার জলিল, প্রচার সম্পাদক এডভোকেট মোহাম্মদ বদরুল হোসেন, সদস্য- এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, এডভোকেট দেওয়ান গোলাম রব্বানী চৌধুরী, শফিউল আলম চৌধুরী নাদেল, অধ্যাপক ডাঃ এম.এ সালাম, অধ্যাপক ডাঃ সৈয়দ মারুফ আলী, অধ্যাপক ডাঃ এ.এইচ.এম এনায়েত হোসেন, প্রকৌশলী মোঃ শুয়েব আহমদ মতিন, ইশতিয়াক সিদ্দিকী, আলিমুস সাদাত চৌধুরী, মোঃ আতাউল্লা, সৈয়দ কাওছার আহমদ। সবশেষে সমিতির প্রয়াত নেতৃবৃন্দ সহ করোনা ভাইরাসে মৃত্যুবরণকারীদের রূহের মাগফেরাত ও আক্রন্তদের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন জালালাবাদ চক্ষু হাসপাতালের উপ-পরিচালক ডাঃ এম.এ মতিন।