রবিবার, জুন ২১, ২০ ২৬
সেলিম আহমেদ,সৌদি আরব::
২৬ জানুয়ারী ২০ ২২
৮:৫৯ অপরাহ্ণ

আমান উল্লাহ আমান স্বদেশ গমনে বিদায়ী সংবর্ধনা দিয়েছে মক্ক বঙ্গবন্ধু পরিষদ

মক্কা বঙ্গবন্ধু পরিষদের উদ্দ্যোগে বঙ্গবন্ধু পরিষদ মক্কা মাআব্দা শাখার সাধারন সম্পাদক আমান উল্লাহ আমান স্বদেশ গমনে বিদায় সংবর্ধনা দিয়েছে মক্ক বঙ্গবন্ধু পরিষদ মা'আব্দা শাখা ।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে নুরুল আজিমের পরিচালনায় বঙ্গবন্ধু পরিষদ মক্কা মা'আব্দা শাখার সভাপতি আবু বক্করের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ মক্কা কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব হাবীব উল্লাহ সওদাগর।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ মক্কা কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক রাশেদ লতিফ, বিশেষ অতিথি হিসেবে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ সবুজ । অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ মক্কা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী বিল্লু ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আঞ্চারুল করিম , সহভাপতি কেন্দ্রীয় কমিটির খায়রুল আমিন, শাহেদ মিয়াজি, সাঈদ আলম, মোঃ হুসেন , সংগঠনের সহসাংগঠনিক সম্পাদক মফিজ , আব্দুর রহিম প্রমুখ । বক্তারা বলেন , বিভিন্ন দেশ থেকে আমাদের প্রবাসীরা নিজ দেশে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে যায় । বাংলাদেশে কিছু অসাধু লোক আছে প্রবাসীদের দেখে মনে হয় তাদের মাথা ব্যথা বেড়ে যায়। কিছু অসাধু লোকেরা আমাদের প্রবাসীদের উপর বিভিন্ন মিত্যা মামলা হামলা দিয়ে বিভিন্ন ভাবে হয়রানি করে , এসব দেখার জন্য প্রশাসনকে অনুরোধ জানান ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ