বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
১২ জানুয়ারী ২০ ২১
৯:২৭ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে বর্ডার হাট বিষয়ক অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ -ভারত সীমান্তে অনানুষ্ঠানিক বাণিজ্য হ্রাসে বর্ডার হাটের ভুমিকা, স্থানীয় পর্যায়ে অংশগ্রহণকারীদের পরামর্শ গ্রহন ও সচেতনতা তৈরির জন‍্য উন্নয়ন সমন্বয় ও ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নের আয়োজনে অনলাইন আলোচনা সভা মঙ্গলবার ( ১২ জানুয়ারি) বেলা ১১ ঘটিকায় উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়।

অনলাইনে বর্ডার হাটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ জামাল উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশগ্রহণ করেন, ইউপি সচিব নাছির উদ্দীন, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা উসমান শিকদার, শিক্ষক প্রতিনিধি দেলোয়ার হোসেন তালুকদার, সাংবাদিক প্রতিনিধি আকবর রেদওয়ান মনা, ইউপি সদস্য দুলাল মিয়া দুলা, মহিলা ইউপি সদস্য নুরুন নেহার, কৃষক প্রতিনিধি মোজাম্মেল হক, মহিলা কৃষক প্রতিনিধি রহিমা বেগম চম্পা, দোকানদার অমর চন্দ্র দেব, এনজিও কর্মী ইকবাল হোসেন, ইউপি সহকারী সিরাজুল ইসলাম, দফাদার ফারুক আহমদ ফালু প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ