৬:০ ৮ অপরাহ্ণ
নিউইয়র্কের ব্রঙ্কসে বাঙালী মালিকানায় হালাল ফ্রেস রেষ্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
নিউইয়র্কে ব্রঙ্কসের ওয়েস্টচেস্টার এভিনিউ-ক্যাসেল হিল এলাকায় হালাল ফ্রেস নামে বাঙালী মালিকানায় একটি রেষ্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং হয়েছে। গত ১৩ নভেম্বর শুক্রবার অপরাহ্নে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের সিক্স ট্রেনের ক্যাসেলহিল স্টপেজের অদূরে ২২৪১ডি ওয়েস্টচেস্টার এভিনিউতে ব্যবসায়ী খন্দকার তামন, খন্দকার বাকী, রাকিব খান এবং মো. আল মাসুমের মালিকানাধীন হালাল ফ্রেস রেষ্টুরেন্টের উদ্বোধন হয় বর্ণাঢ্য আয়োজনে। প্রতিষ্ঠানটির সাফল্য কামনায় আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া মিলাদ-মাহফিল পরিচালনা করেন। ব্যবসায় সাফল্য, দেশ, ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া-মুনাজাত পরিচালনা করেন পার্কচেষ্টার জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম। পবিত্র কুরআন থেকে তেলাাওয়াত করেন হাফিজ জাকির।
এসময় হালাল ফ্রেস রেষ্টুরেন্টের ডাইরেক্টরবৃন্দ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য রাখেন হালাল ফ্রেস রেষ্টুরেন্টের বিজনেস পার্টনার মো. আল মাসুম। অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটি কাউন্সিলের আসন্ন ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ থেকে বাংলাদেশি আমেরিকান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার, বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া প্রমুখ। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন। রেষ্টুরেন্টেটির তৈরী বিশেষ খাবার দিয়ে বিপুল সংখ্যক অতিথিকে আপ্যায়ন করা হয়।
হালাল ফ্রেস রেষ্টুরেন্টের পার্টনার মো. আল মাসুম বলেন, ভিন্ন স্বাদ, আধুনিক মান, রুচি ও স্বাস্থ্য সম্মত নানা খাবার পরিবেশনের মাধ্যমে নতুন প্রজন্মসহ কমিউনিটির আস্থা অর্জনে সচেষ্ট থাকবেন তারা। তিনি বলেন, শুধু ব্যবসায়িক উদ্দেশ্যেই নয়, প্রবাসী বাংলাদেশীদের সেবা প্রদানে এ প্রতিষ্ঠানটি নিরলস কাজ করবে। হালাল ব্যবসার মাধ্যমে কমিউনিটিকে সুলভ মূল্যে প্রয়োজনীয় সব খাদ্য সরবরাহ করবে।
বক্তারা প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করে বলেন, বাঙালী মালিকানায় ক্যাসেল হিল এলাকায় এমন হালাল ফ্রেস রেষ্টুরেন্ট গড়ে ওঠায় প্রবাসীরা হাতের নাগালেই সুলভ মূল্যে পাবেন তাদের প্রিয় সব খাবার।
হালাল ফ্রেস রেষ্টুরেন্টের বিজনেস পার্টনার খন্দকার তামন জানান, তাদের রেষ্টুরেন্টে রয়েছে বাংলাদেশী, ইন্ডিয়ান, আমেরিকান, চায়নিজসহ ভিন্ন স্বাদের সব খাবার। এখানে রয়েছেন নিউইয়র্কের নামি-দামি হোটেলে কাজ করা অভিজ্ঞ শেফ। খাবারের মেনুতে রয়েছে নতুন প্রজন্মের পছন্দের মজাদার খাবার। যাতে নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের আমেরিকান রেস্টুরেন্টে যেতে না হয়।
তিনি জানান, সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার এবং মিলাদ-মাহফিল, বিয়ে, জন্মদিন, পিকনিকসহ বিভিন্ন অনুষ্ঠানে খাবার পরিবেশন ও কেটারিংয়ের ব্যবস্থা রয়েছে হালাল ফ্রেস রেষ্টুরেন্টে। গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে রেষ্টুরেন্টে চলছে বিশেষ ছাড়।
হালাল ফ্রেস সপ্তাহের ৭ দিনই সকাল ১১ টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্রাহকদের সেবায় খোলা থাকছে। রয়েছে ফ্রি ডেলিভারীর ব্যবস্থা।
বাঙালী মালিকানায় আরেকটি হালাল রেষ্টুরেন্ট গড়ে ওঠায় ভীষন খুশি স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা। তাদের প্রত্যাশা নতুন প্রজন্মের প্রতি লক্ষ রেখে আধুনিক রুচিসম্মত বিশুদ্ধ সব হালাল খাবার পরিবেশন করবেন তারা।
হালাল ফ্রেস কর্তৃপক্ষ খাবার সংক্রান্ত যে কোন বিষয়ে তাদের সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। ফোন: ৭১৮-৪৫০-৮৫৩৫, এবং ৩৪৭-৮৪২-৫৮৬৫। ওয়েব সাইট www.halalfresh.nyc