১১:০ ৪ পূর্বাহ্ণ
লতিফিয়া ইমাম সোসাইটি তেতলী ইউনিয়ন শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন সম্পন্ন
মাওলানা নজমুল ইসলাম সভাপতি ও হাফিজ মাওলানা আব্দুল লতিফ সেক্রেটারী নির্বাচিত হন।
আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ইমামদের নিয়ে লতিফিয়া ইমাম সোসাইটি ৩নং তেতলী ইউনিয়ন শাখা পূর্নাঙ্গ কমিটি (১২ অক্টোবর) সোমবার হাজী গাবরু মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
এ সময় মাওলানা নজমুল ইসলাম সভাপতি ও হাফিজ আব্দুল লতিফ সাহেবকে সেক্রেটারী নির্বাচন করে ২১সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
কাউন্সিল অধিবেশনের পূর্বে আহ্বায়ক আব্দুল মছব্বির সাহেবের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা যুবায়ের আহমদ এর পরিচালনায় ও আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা শিহাব উদ্দিন সাহেবের স্বাগত বক্তব্যর মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়। শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ রুহেল আহমদ ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা জ.উ.ম আব্দুল মুনঈম সাহেব । বিশেষ অতিথির বক্তব্য রাখেন হযরত মাওলানা ফয়জুল আলম সাহেব, সহ-সাধারণ সম্পাদক সিলেট জেলা আল ইসলাহ । প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন লতিফিয়া ইমাম সোসাইটি দক্ষিণ সুরমা উপজেলার আহ্বায়ক মাওলানা আব্দুল মালিক সাহেব, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন লতিফিয়া ইমাম সোসাইটি দক্ষিণ সুরমা উপজেলা সদস্য সচিব মাওলানা ইউনুস আলী সাহেব, আরও বক্তব্য রাখেন মাও শহিদুল ইসলাম, মাওলানা শাহিদ আলী, প্রমুখ । এতে ৩ নং তেতলী ইউ পি আল ইসলাহ এর সহ সভাপতি আলতাব আলী , অর্থ সম্পাদক আলা উদ্দিন, মটুক মিয়া ও আখতার হুসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । তালামীযে ইসলামিয়া ৩ নং তেতলী ইউ পির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক হাফিজ রুহেল আহমদ, প্রচার সম্পাদক মিজানুর রহমান তালুকদার, সহ প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম প্রমুখ