বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
বিজ্ঞপ্তি
৯ জানুয়ারী ২০ ২১
৩:৪৭ পূর্বাহ্ণ

সভাপতি- ডা. মোস্তাফা শাহজামান চৌধুরী বাহার, সম্পাদক - মোহাম্মদ আতিকুর রেজা চৌধুরী
এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিটের দ্বি-বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিটের দ্বি-বার্ষিক সাধারণ সভা ৮ জানুয়ারী শুক্রবার বিকেল ৩টায় লামাবাজারস্থ মদনমোহন কলেজের শিক্ষক মিলনায়তনে এসোসিয়েশনের সহ সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক বিভাস রায়ের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে গত সভার সিদ্ধান্ত ও প্রস্তাবসমূহ এবং দ্বি-বার্ষিক প্রতিবেদন সম্পাদক বিভাস রায় উত্থাপন করলে সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে প্রস্তাব ও সিদ্ধান্তসমূহ এবং দ্বি-বার্ষিক প্রতিবেদন গৃহিত হয়। পরবর্তীতে কোষাধ্যক্ষ আব্দুল মুনিম মল্লিক মুন্না ২০১৯-২০ সালের বার্ষিক আয় ব্যয়ের হিসাব উত্থাপন করলে সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিতে তা অনুমোদিত হয়। সভায় বক্তব্য রাখেন বেকা সিলেট ইউনিটের প্রধান উপদেষ্টা লে. কর্নেল (অব) অধ্যক্ষ এম. আতাউর রহমান পীর, সাবেক সভাপতি ও জালালাবাদ গ্যাসের সাবেক জিএম মাহবুব সোবহানী চৌধুরী।

দ্বিতীয় পর্বে ২০২১-২২ সালের নতুন কমিটি গঠন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার লে. কর্নেল (অব.) অধ্যক্ষ এম. আতাউর রহমান পীর, নির্বাচন কমিশনার মাহবুব সোবহানী চৌধুরী, বেকা জাতীয় নির্বাহী কমিটির পর্যটন সচিব আব্দুল্লাহ আল হারুন রাজু, এমসি কলেজের সহকারী অধ্যাপক হেলাল ঊদ্দিন এবং শিল্পী ধর।

নির্বাচন পরিচালনা কমিটি উপস্থিত সদস্যদের পদের বিপরীতে নিজ নিজ নাম প্রদানের আহবান জানান।

কিন্তু উপস্থিত সদসগণ নির্বাচনে না গিয়ে নির্বাচন পরিচালনা কমিটিকে নতুন কমিটি গঠনের দায়িত্ব দেন। আলোচনা ক্রমে প্রধান নির্বাচন কমিশনার লে. কর্নেল (অব.) অধ্যক্ষ এম. আতাউর রহমান পীর ২০২১-২২ সেশনের নতুন কমিটির নাম ঘোষণা করেন। নতুন কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন- সভাপতি- ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, সহ সভাপতি মোঃ মিজানুর রহমান, সম্পাদক- মোহাম্মদ আতিকুর রেজা চৌধুরী, যুগ্ম সম্পাদক- মোহাম্মদ জাহিদ সারওয়ার সবুজ, সাংগঠনিক সম্পাদক - শেখ তোফায়েল আহমেদ শেপুল, কোষাধ্যক্ষ-আহমদ উল মুহাইমিন চৌধুরী টিপু, প্রচার সম্পাদক-মোঃ ফারুক হাসান সুজন, দপ্তর সম্পাদক-পিকলু কুমার সরকার, সমাজ কল্যাণ সম্পাদক- কাওসার আহমদ চৌধুরী, মহিলা সম্পাদিকা জয়স্রী দেব জয়া, নির্বাহী সদস্য- আব্দুল মুনিম মল্লিক মুন্না, শামীম আহমেদ, মোহাম্মদ আমিনুল ইসলাম, রাহেল আহমেদ এবং সাকি সাদিকুর রহমান,। কোঅপ্ট সদস্য - হারুনুর রশিদ, মোহাম্মদ আব্দুল লতিফ, মোঃ ছদরুল ইসলাম, মোঃ এনামুল হক এনাম এবং শাহ আলম রাফি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ