১০ :৩২ অপরাহ্ণ
শীতার্ত মানুষজনকে শীত বস্ত্র দিলো আনোয়ার ফাউন্ডেশন ইউকে
আনোয়ার ফাউন্ডেশন ইউকের আয়োজনে সিলেটের পৃথক দুটি স্থানে শীতবস্ত্র বিতরণ বিতরণ সম্পন্ন হয়েছে। সংস্থার বাংলাদেশ প্রতিনিধি লিমন আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর নাজনীন আক্তার কণা।
এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ,সিলেট যুব উন্নয়ন এর সভাপতি আফিকুর রহমান আফিক।
পৌষের তীব্র শীতে কষ্ট পাওয়া প্রায় দেড়শো মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। উল্লেখ্য করোনাকালীন সময় থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে আনোয়ার ফাউন্ডেশন ইউকে।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন আনোয়ার ফাউন্ডেশন ইউকের সভাপতি ও প্রতিষ্ঠাতা আনোয়ার মিয়া ও রেহানা বেগম। ভবিষ্যতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।