৪:০ ৩ অপরাহ্ণ
ফরিদপুর জামে মসজিদে ওয়াজ মাহফিল ১০ নভেম্বর
দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের হযরত শাহ শখ ফরিদ আনছারী (রহ.) এর ঈসালে সাওয়াব উপলক্ষে ফরিদপুর গ্রামবাসীর উদ্দোগে আগামী ১০ নভেম্বর বৃহস্পতিবার বেলা ২ ঘটিকা হতে পরদিন বাদ ফরজ পর্যন্ত ফরিদপুর জামে মসজিদ প্রাঙ্গণে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা গিয়াস উদ্দিন চৌধুরী সাহেব জাদায়ে ফুলতলী।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ছারছীনা দারুস সুন্নাত জামেয়া এ নেছারিয়া দ্বীনিয়া মাদরাসার আরবী প্রভাষক মুফতি মুহাম্মদ আবদুল মুনয়িম খান। বিশেষ অতিথি হিসেবে ওয়াজ পেশ করবেন ইকড়ছই আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, জালাল পুর জালালিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা জউম আব্দুল মুনাঈম,হবিগন্জ আলিয়া মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা ফরিদ উদ্দিন, বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা নাজিম উদ্দীন, লালাবাজার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, ফরিদপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুজিবুর রহমান, ফরিদ পুর দারুল হিফজ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আজমল হোসেন। ওয়াজ মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন ওয়াজ মাহফিল আয়োজক কমিটি।