ইউএসএ প্রতিনিধি::
৬:০ ৪ অপরাহ্ণ
ফান্ডরেজিং কমিটি গঠন
নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের জন্য ১.৫ মিলিয়ন ডলারের জায়গা ক্রয় চুক্তিপত্র সম্পন্ন
নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের বহুতল ভবণ তৈরীর লক্ষে মসজিদের জন্য ১.৫ মিলিয়ন ডলারের জায়গা ক্রয় চুক্তিপত্র সম্পন্ন হয়েছে। বাংলাবাজার মসজিদ প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষে একটি ফান্ডরেজিং কমিটি গঠন করা হয়েছে। গত ১৫ এপ্রিল শুক্রবার বাংলাবাজার জামে মসজিদের ফান্ডরেজিং কমিটির নাম ঘোষণা করা হয়। ফান্ডরেজিং কমিটির চেয়ারম্যান করা হয়েছে মোহাম্মদ এন মজুমদারকে এবং সেক্রেটারী করা হয় আসেফ বারী টুটুলকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ডা. মো. শাহ আলম, ডা. মো. হেলাল উদ্দিন, মো. আহসানুল হক সানী, সোনার বলাই, মোহাম্মদ বাসার, জাফর আহমেদ, মো. আলাউদ্দিন, মামুনুল হক ও ফারুক আমেদ। কার্যকরী কমিটির সভাপতি ডা. আবদুস সবুর ও সাধারণ সম্পাদক লালন আহমেদও পদাধিকার বলে এই কমিটির সদস্য। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
ফান্ডরেজিং কমিটির উপদেষ্টাদের মধ্যে রয়েছেন ফখরুল ইসলাম, এডভোকেট কায়্যূম চৌধুরী, আবদুর রব দলা মিয়া এবং মাওলানা একেএম আব্দুন নূর।
মসজিদে জুমা খুতবা পূর্বে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক লালন আহমেদের পরিচালনায় ফান্ডরেজিং কমিটির নাম ঘোষণা করেন মসজিদ কমিটির সভাপতি ডা. আবদুস সবুর। এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া, মসজিদের সহ সভাপতি মো. আহসান রাসুল নাসির, সহ সাধারণ সম্পাদক মোতাশিম বিল্লাহ হোসেন তুষার, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু সাঈদ, কার্যকরী সদস্য ওয়ালিউর রহমান, শামিম উদ্দিন, আক্তার খান রাজু ও সোহেল চৌধুরী।
পরে বাংলাবাজার জামে মসজিদ কমিটির কর্মকর্তারা পার্কচেস্টার জামে মসজিদে গিয়ে ডোনেশন কালেকশন করেন।
বাংলাবাজার মসজিদে আর্থিক সহযোগিতার জন্য প্রবাসীদের নিকট বিনীত অনুরোধ জানান হয়েছে। মসজিদে সাহায্য পাঠাবার ঠিকানা : বাংলাবাজার জামে মসজিদ ইনক্ ১৩৫১, ওডেল স্ট্রিট, ব্রঙ্কস, নিউইয়র্ক - ১০৪৬২, ফোন : ৩৪৭-২৯৩-৫৮৫৮.
বাংলাবাজার জামে মসজিদ ইনক্
ব্যাংক হিসাব নং : ১৭৮ ৭৩২ ৯০৬, রাউটিং নং : ০২১০০০০২১ এবং gofundme, Zelle.
উল্লেখ্য, নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মরহুম আলহাজ গিয়াস উদ্দিনের প্রচেষ্টায় ব্রঙ্কসে বাঙালীদের অন্যতম ব্যবসা কেন্দ্র স্টারলিং-বাংলাবাজার এলাকায় ২০১২ সালের ১৪ ডিসেম্বর ভাড়া বাড়িতে বাংলাবাজার জামে মসজিদের যাত্রা শুরু হয়। পরের বছরের মাঝামাঝি ৫ লাখ ১০ হাজার ডলার মূল্যে মসজিদের বর্তমান নিজস্ব ভবণটি ক্রয় করা হয়। এবার বাংলাবাজার জামে মসজিদের জন্য ১.৫২৫ মিলিয়ন ডলার ব্যয়ে মসজিদের পার্শ্ববর্তী ৫ হাজার স্কয়ারের খালি জায়গা ১.৫২৫ মিলিয়ন ডলার ব্যয়ে ক্রয় চুক্তিপত্র সম্পন্ন হল।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বেই বাংলাদেশ পুনর্গঠিত হয়েছিল:খন্দকার মুক্তাদির
শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা…
চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য…
কোম্পানীগঞ্জে স'.ন্ত্রাসী হাম'লায় আ'হত শ্রমিক নেতা আবুলের মৃ'.ত্যু
হাইকোর্টের আদেশ অ'মান্য করে ঢাকাদক্ষিণ ডাকবাংলোয় মার্কেট নির্মাণ
আবুল হোসেনের উপর হাম'লার প্রতি'বাদে শ্রমিক ইউনিয়নের মান'বব'ন্ধন
জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগরের কার্যকরী কমিটি ঘোষণা
ক্ষ'তিগ্রস্ত কৃষকদের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
গোলাপগঞ্জে গৃহবধূ মোহনার উত্তাপ না কা'টতেই ঝুমকির মৃ.'ত্যু!
ঈদ সামনে রেখে জকিগঞ্জ সীমান্তে ভা'রতীয় গরুর ‘হেল্লুছ’…
শি'শু ফাহিমার বাসায় বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
গোলাপগঞ্জে স্ত্রী মোহনা হ.'ত্যা মাম'লায় ঘা'.তক স্বামী আ'টক
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ