বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
ডেস্ক নিউজ ::
১৩ ফেব্রুয়ারী ২০ ২১
১১:১১ অপরাহ্ণ

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামে বিক্ষোভ সমাবেশ সোমবার

বড় বড় দুর্নীতিবাজদের ব্যাপারে মৃত্যুদন্ডের বিধান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি রোধে দ্রুত ন্যায়পাল চালু, চাল-তেলের মূল্য সহ দ্রব্যমূলের দাম কমানোর দাবীতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১৫ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৩টায় কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এদিকে এই কর্মসূচি সফলের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের নেতৃত্বে আখালিয়া কালীবাড়ি, বন্দরবাজার, জিন্দাবাজার এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখি মিয়া, সমবায় ও গবেষণা বিষয়ক সম্পাদক এম লাহিন, সহ দপ্তর সম্পাদক এম বরকত আলী, সদস্য কয়েছ আহমদ সাগর, দক্ষিণ সুরমা শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সোহেল, সন্তুষ দেব সনই, আশিষ দত্ত, মিঠুন দে, শিপু পাল, রাহি আহমদ, যুব ফোরামের সিনিয়র সহ সভাপতি ইমাম হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নিয়াজ কুদ্দুস খান, সৈয়দ নুর আহমদ জুনেদ, পরিতোষ চক্রবর্তী জয়দেব, অনুকুল রায়, রতন তালুকদার, দেবেন্দ্র রায়, ব্যবসায়ী হেলাল আহমদ, ছাত্রনেতা হাবিবুর রহমান প্রমুখ।

গণংযোগকালে মকসুদ হোসেন আগামী সোমবার বিকাল ৩টার সময় কোর্ট পয়েন্টের বিক্ষোভ সমাবেশ সফল করে তোলার আহবান জানিয়ে বলেন, দারিদ্র ও ক্ষুদা মুক্ত বাংলাদেশ গড়তে হলে দেশের আলী বাবা চল্লিশ চোর, বাগদাদের চোর ও লুটপাট সমিতি বাংলাদেশদের রুখতে না পারলে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। সরকারের সকল উন্নয়ন ও ভিশন-৪১ ভেস্তে যেতে পারে! তাই এদের বিরুদ্ধে রাজপথে গণআন্দোলনের বিকল্প নেই। দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির বিক্ষোভ সমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্ত ভাবে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নাছির উদ্দিন এডভোকেট ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ