বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০ ২০
১১:২৬ পূর্বাহ্ণ

এড. শামসুল ইসলামের সুস্থ্যতা কামনায় সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের দোয়া মাহফিল

সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের সুস্থতা কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

৩০ সেপ্টেম্বর বুধবার বাদ যোহর সিলেট নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টেুরেন্টের হলরুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও জগন্নাথপুর উপজেলার  চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে এতে দোয়া পরিচালনা করেন মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডশনের সিলেট মহানগরের সহ-সভাপতি হাকীম ছাদউল্লাহ বাচ্ছু। দোয়া মাহফিলে সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরান ও আওয়ামীলীগ নেতা মোশাররফ হোসেন সহ করোনায় আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের শান্তি কামনা করে দোয়া করা হয়। 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, বিশিষ্ট সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, যুগ্ম সম্পাদক এনামুল হক লিলু, সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান রব্বানী, জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় সদস্য মো. ইউসুফ সেলু, এসোসিয়েশনের প্রচার সম্পাদক মামুন চৌধুরী, সদস্য আক্তার হোসেন, সাংবাদিক আব্দুস শহিদ, মো. রুহুল আমিন, কামরুল ইসলাম প্রমুখ।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ