শুক্রবার, এপ্রিল ২৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৩ ফেব্রুয়ারী ২০ ২৩
১০ :৩৫ অপরাহ্ণ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ মামুনুল হকের বিদায় সংবর্ধনা

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ মামুনুল হক এর প্রধান কার্যালয়ে বদলী উপলক্ষে ২৩ ফেব্রুয়ারি ২০২৩ এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক রূপ রতন পাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ আমিনুল ইসলাম।

উপ-পরিচালক লিভাষ চন্দ্র পোদ্দার ও সুমি দাশের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সম্পাদক সিতাংশু শেখর রায়।

বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক কালিপদ রায়, মোঃ সাইফুল ইসলাম খান, অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি মোঃ জাবেদ আহমদ, বাংলাদেশ ব্যাংক ক্লাবের সভাপতি মোঃ বদরুদ্দোহা, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রান্টু চন্দ্র দাস, এমপ্লয়ীজ এসোসিয়েশন (সিবিএ) সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন ও‌ কর্মচারী সংঘের কার্যকরী সভাপতি মোঃ মনির হোসেন। বক্তারা বিদায়ী অতিথির ভূয়সি প্রশংসা করে বলেন তাঁর প্রতিটি কাজই অনুসরণযোগ্য।

বিদায়ী অতিথির বক্তব্যে নির্বাহী পরিচালক মোহাম্মদ মামুনুল হক সিলেট কে একটি আদর্শ অফিস উল্লেখ করে বলেন এক বছরে নানা কর্মসূচির সফল বাস্তবায়নে সহকর্মীদের অবদানের কথা স্মরণ করেন এবং সকলকে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে পরিচালক রূপ রতন পাইন বলেন বিদায়ী অতিথির‌ সাথে সিলেট অফিসে এক বছর কাজ করা স্মৃতিময় হয়ে থাকবে। বিশেষ অতিথির বক্তব্যে পরিচালক মোঃ আমিনুল ইসলাম বিদায়ী অতিথির সততা, কর্তব্যনিষ্টা ও সাদাসিধে জীবনযাপন আমাদের জন্য অনুকরণীয়।

পরে বিদায়ী অতিথিকে সিলেটের সিম্বল দুটি চা পাতার কুঁড়ি সম্বলিত একটি নান্দনিক ক্রেস্ট প্রদান করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ