৩:৩২ অপরাহ্ণ
ইতালিতে একদিনে আরো ৪৭৫ জনের মৃত্যু, একদিনে সুস্থ সহস্রাধিক
মামুনুর রশিদ মামুন, ইতালি থেকে:: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে ইতালিতে একদিনে আরো ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। গত ৭২ ঘন্টায় মৃত্যু হয়েছিলো আরো এক হাজার ৬২ জনের। দিনে দিনে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে দেশটি। আক্রান্তের সংখ্যায়ও কমতি নেই। বুধবার আজ (১৮ মার্চ) আক্রান্ত হয়েছেন চার হাজারের অধিক মানুষ। তবে গতকালের তুলনায় পাঁচগুন বেশি মানুষ সুস্থ হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) সন্ধায় শেষ খবর পাওয়া পর্যন্ত নাগরিক সুরক্ষা অধিদপ্তর'র ব্রিফ অনুযায়ী মোট সংক্রমিত পয়ত্রিশ হাজার ৭১৩ জনের মধ্যে দেশটির মেডিকেল বোর্ডের বিশেষ পর্যবেক্ষনে চিকিৎসার ফলে সুস্থ হয়েছেন চার হাজার ২৫ জন, তার মধ্যে মৃত্যু হয়েছে দুই হাজার নয়শত ৭৮ জনের। আজকেই বুধবার (১৮ মার্চ) মৃত্যু হয়েছে ৪৭৫ জনের। আজ সুস্থ হয়েছেন এক হাজার ৮৪ জন। আক্রান্ত হয়েছেন চার হাজার ২০৭ জন। এছাড়াও বারো হাজার ৯০ জন সাধারন লক্ষণে হাসপাতালে কোয়ারেন্টাইনে আছেন। এদের মধ্যে ইতিবাচক প্রভাব থাকায় দুই হাজার ২৫৭ জন নিবিড় পরিচর্যায় রয়েছেন।