২:২৮ অপরাহ্ণ
করোনা: ইতালিতে ২৪ ঘন্টায় আরো ৩৪৫ জনের মৃত্যু, সঙ্কট কাটাতে সাড়ে তিনশত বিলিয়ন ইউরো বরাদ্দ
মামুনুর রশিদ মামুন, ইতালি থেকে:: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস ইতালিতে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। ২৪ ঘন্টায় আরো ৩৪৫ জনের মৃত্যু হয়েছে। গত ৪৮ ঘন্টায় মৃত্যু হয়েছিলো আরো ৭১৭ জনের। এ যেন কমছেই না মৃত্যুর মিছিল। কমছে না আক্রান্তের সংখ্যা। নতুন আক্রান্ত হয়েছেন প্রায় তিন হাজার মানুষ। করোনার প্রকোপে থমকে গেছে ইতালী। থমকে গেছে বিশ্ব। সৌন্দর্যপূর্ণ শহরগুলো যেনো ভূতুড়ে শহরে রূপ নিয়েছে। জনজীবন যেন একেবারেই বন্দী। ব্যবসা বানিজ্যে নেমেছে ধস। ইউরোপীয় দেশগুলোতে আকাশপথে যাত্রা কিংবা বর্ডারগুলো বন্ধ করতে সকল দেশকে নির্দেশ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
এদিকে, করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা ও দেশের কোনো মানুষ যাতে বিপাকে না পড়ে সেক্ষেত্রে স্বাস্থ্য খ্যাত এবং ব্যবস্থা প্রতিষ্ঠান, কর্মজীবী ও পরিবারের জন্য সাড়ে ৩'শ বিলিয়ন ইউরো বরাদ্দ করেছে ইতালীয় সরকার।
সরকারী বিবৃতি অনুযায়ী জানা যায়, স্ব-কর্মসংস্থান, শ্রমিক ও পরিবারের জন্য ১০ বিলিয়নেরও বেশি টাকা বরাদ্দ করা হয়েছে। যাতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পূর্ব পর্যন্ত কোনো দুর্ভোগ পোহাতে না হয়। কর্মহীন সকলকে চলতি মার্চ মাস শেষে ৬০০ ইউরো করে দেওয়া হবে।
ইতিমধ্যে বিভিন্ন খ্যাতের ভ্যাট গ্রহন বন্ধ করে দিয়েছে সরকার এবং যারা সম্প্রতি কাজে ছিলেন না। তারা ব্যাংক থেকে হোম লোন তুলতে পারবেন। ইতালীয় সরকার চায় না করোনা সংকটে যেন কেউ চাকরি হারায়। সেজন্য সকল কিছুর দায়িত্ব নিয়েছে সরকার।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধায় শেষ খবর পাওয়া পর্যন্ত নাগরিক সুরক্ষা অধিদপ্তর'র ব্রিফ অনুযায়ী মোট সংক্রমিত একত্রিশ হাজার ৫০৬ জনের মধ্যে দেশটির মেডিকেল বোর্ডের বিশেষ পর্যবেক্ষনে চিকিৎসার ফলে সুস্থ হয়েছেন দুই হাজার নয়শত ৪১ জন, তার মধ্যে মৃত্যু হয়েছে দুই হাজার পাচঁশত ৩ জনের। আজকেই মঙ্গলবার (১৭ মার্চ) মৃত্যু হয়েছে ৩৪৫ জন। গত দু'দিনে মারা গেছেন ৭১৭ জন। আজ সুস্থ হয়েছেন ১৯২ জন। নতুন ইতিবাচক রোগী দুই হাজার ৯৮৯ জন। এছাড়াও এগারো হাজার ১০৮ জন সাধারন লক্ষণে হাসপাতালে কোয়ারেন্টাইনে আছেন। এদের মধ্যে ইতিবাচক প্রভাব থাকায় দুই হাজার ৬০ জন নিবিড় পরিচর্যায় রয়েছেন।