রবিবার, মে ৩১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২০ মার্চ ২০ ২০
৪:৫৭ অপরাহ্ণ

করোনাভাইরাস: ইতালিতে একদিনে ১৭৫ জনের মৃত্যু

মামুনুর রশিদ মামুন, ইতালি থেকে:: ইতালিতে গকালের তুলনায় আজ কমেনি মৃত কিংবা সংক্রমণের সংখ্যা। (১৩ মার্চ) ইতালীয় গনমাধ্যম ফ্যানপেজ'র তথ্যানুযায়ী কোয়ারেন্টাইনে থাকা সাত হাজার চারশত ২৬ জন সাধারন লক্ষণে সন্দেহাতীত তালিকায় ছিলেন। সে অনুযায়ী শনিবার (১৪ মার্চ) সাড়ে তিন হাাজারের অধিক রোগীর ইতিবাচক ধরা পড়েছে।

শনিবার (১৪ মার্চ) সন্ধায় শেষ খবর পাওয়া পর্যন্ত নাগরিক সুরক্ষা অধিদপ্তর'র ব্রিফ অনুযায়ী মোট সংক্রমিত একুশ হাজার একশত ৫৭ জনের মধ্যে দেশটির মেডিকেল বোর্ডের বিশেষ পর্যবেক্ষনে চিকিৎসার ফলে সুস্থ হয়েছেন এক হাজার নয়শত ৬৬ জন, তার মধ্যে মৃত্যু হয়েছে চৌদ্দশত ৪১ জনের। শনিবার (১৪ মার্চ) মৃত্যু হয়েছে ১৭৫ জনের। এছাড়াও আট হাজার তিনশত ৭২ জন সাধারন লক্ষণে হাসপাতালে ভর্তি আছেন। এদের মধ্যে ইতিবাচক প্রভাব থাকায় পনেরশত ১৮ জন নিবিড় পরিচর্যায় রয়েছেন।

এদিকে পুরো ইতালিতে 'রেড জোন'র আওতায় কঠোর সতর্কতা জারি থাকায় কোয়ারেন্টাইনের বাইরে তেমন একটা সংক্রমণের শঙ্কা নেই। কারন, রাস্তাঘাটে মেডিসিন ধারা জলকামান করা হয়েছে। খাদ্য সামগ্রী কিংবা জরুরি প্রয়োজনে যারা বের হচ্ছেন, তাদের সবাইকেই সচেতনতামূলক চলাফেরা করতে লক্ষ করা গেছে বলে জানিয়েছে ইতালীয় গনমাধ্যম।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ