১২:৩২ অপরাহ্ণ
ইতালিতে একদিনে ২৫০ জনের মৃত্যু, নতুন আক্রান্তের সংখ্যা দু'হাজারের অধিক
মামুনুর রশিদ মামুন, ইতালি থেকে:: ইতালিতে যেন কমছেই না মৃত কিংবা সংক্রমণের সংখ্যা। গতকালের চেয়ে আজ দ্বিগুন হারে বেড়েছে মৃতের সংখ্যা। (১৩ মার্চ) ইতালীয় গনমাধ্যম ফ্যানপেজ'র তথ্যানুযায়ী কোয়ারেন্টাইনে থাকা ছয় হাজার ছয়শত পঞ্চাশ জন সাধারন লক্ষণে সন্দেহাতীত তালিকায় রয়েছেন। তাদের মধ্যে ১০ শতাংশ রোগীর ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ছিলো। সে অনুযায়ী শুক্রবার (১৩ মার্চ) দু'হাজারের অধিক রোগী নিশ্চিতভাবেই সংক্রমিত হয়েছেন।
প্রতিদিনের ন্যায় শুক্রবার (১৩ মার্চ) সন্ধা ৬ টায় সংবাদ সম্মেলনে ইতালির নাগরি সুরক্ষা অধিদপ্তরের পরিচালক ব্রাসাফেরো গনমাধ্যমকে জানান, করোনায় সংক্রমিতদের মধ্যে বেশি শতাংশ বৃদ্ধরা মারা যাচ্ছেন। যাদের বয়স ৭০ থেকে ৮০ এর উপরে রয়েছে। তিনি আরো জানান, ইতিমধ্যে যারা আক্রান্ত হয়েছেন। তাদের বেশিরভাগের বাড়ি বিচ্ছিন্নতায় ছিলো। পরে তাদেরকে হাসপাতালে সাধারন লক্ষণে সন্দেহের তালিকায় রাখা হয়। এখনো পর্যন্ত ৬৪৫ টি বাড়ি বিচ্ছিন্নতায় রয়েছে।
এসব বাড়িতে বসবাসরত সবাইকেই পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং সকলকেই 'হোম কোয়ারেন্টাইনে' পৃথকভাবে রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধায় শেষ খবর পাওয়া পর্যন্ত নাগরিক সুরক্ষা অধিদপ্তর'র ব্রিফ অনুযায়ী মোট সংক্রমিত সতেরো হাজার ছয়শত ৬০ জনের মধ্যে দেশটির মেডিকেল বোর্ডের বিশেষ পর্যবেক্ষনে চিকিৎসার ফলে সুস্থ হয়েছেন চৌদ্দশত উনোচল্লিশ জন, তার মধ্যে মৃত্যু হয়েছে বারোশত ৬৬ জনের। শুক্রবার (১৩ মার্চ) মৃত্যু হয়েছে ২৫০ জনের ও সংক্রমিত হয়েছেন দুই হাজার ১৬ জন, সুস্থ হয়েছেন ১৮১ জন। এছাড়াও সাত হাজার চারশত ২৬ জন সাধারন লক্ষণে হাসপাতালে ভর্তি আছেন। এদের মধ্যে ইতিবাচক প্রভাব থাকায় তেরশত ২৮ জন নিবিড় পরিচর্যায় রয়েছেন।
এদিকে পুরো ইতালিতে 'রেড জোন'র আওতায় কঠোর সতর্কতা জারি থাকায় কোয়ারেন্টাইনের বাইরে তেমন একটা সংক্রমণের শঙ্কা নেই। কারন, রাস্তাঘাটে মেডিসিন ধারা জলকামান করা হয়েছে। খাদ্য সামগ্রী কিংবা জরুরি প্রয়োজনে যারা বের হচ্ছেন, তাদের সবাইকেই সচেতনতামূলক চলাফেরা করতে লক্ষ করা গেছে বলে জানিয়েছে ইতালীয় গনমাধ্যম।