রবিবার, এপ্রিল ৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২০ মার্চ ২০ ২০
৭:২১ পূর্বাহ্ণ

ভাইরাস রোধে কড়া শাসনে ইতালি, লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা

মামুনুর রশিদ মামুন, ইতালি থেকে:: চীন থেকে সূত্রপাত হওয়া করোনা নামক ভাইরাসটি যেন পুরো ইতালিকেই থমকে দিয়েছে। জনজীবন যেন একেবারেই কড়া বিধিনিষেধে বন্দী। যদিও সুস্থ হচ্ছেন সহস্রাধিক মানুষ। কিন্তু দিনপ্রতি সংক্রমন কিংবা মৃত্যুর সংখ্যা যেন লাফিয়ে বাড়ছে। সেক্ষেত্রে জনমনে অনেকটা ত্রস্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

বিশ্বের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করে বুধবার (১১ মার্চ) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (বিসস) করোনা ভাইরাসকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষনা করেছে। ইতালীয় গনমাধ্যমের তথ্যানুযায়ী এই মহা পরিস্থিতির নিষ্পত্তি ও জনজীবন সুরক্ষিত এবং স্বাস্থ্যসম্মত করতে ইতিমধ্যে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ইতালীয় সরকার।

সে অনুযায়ী জনগনকে 'রেড জোন'র নির্দেশনায় বাধ্য করতে পুরো ইতালিতে প্রশাসনের সতর্কতামূলক কঠোর তৎপরতা লক্ষ্য করা গেছে। এছাড়াও রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখতে ইতিমধ্যে, দেশটির ছোট-বড় কিছু শহরে মেডিসিন ধারা জলকামান করা হয়েছে। বাকিগুলোতেও রাতের মধ্যে ছিটিয়ে দেওয়া হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানাচ্ছেন জনপ্রতিনিধিরা।

এদিকে বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধায় শেষ খবর পাওয়া পর্যন্ত সিভিল প্রটেকশন দফতর'র ব্রিফ অনুযায়ী মোট সংক্রমিত ১৫১১২ জনের মধ্যে দেশটির মেডিকেল বোর্ডের বিশেষ পর্যবেক্ষনে চিকিৎসার ফলে সুস্থ হয়েছেন বারোশত ৫৮ জন, তার মধ্যে মৃত্যু হয়েছে এক হাজার ১৬ জনের। আজকেই বৃহস্পতিবার (১২ মার্চ) মৃত্যু হয়েছে ১৮৮ জনের। এছাড়াও ছয় হাজার ছয়শত পঞ্চাশ জন সাধারন লক্ষণে হাসপাতালে পরিক্ষাধীন আছেন। এদের মধ্যে ইতিবাচক প্রভাব থাকায় ১০ শতাংশ লোকজন নিবিড় পরিচর্যায় রয়েছেন।

অন্যদিকে, গতকাল বুধবার (১১ মার্চ) দেশের সকল বানিজ্যিক কার্যক্রম বন্ধ ও অতিশয় জরুরি প্রয়োজনগুলো ছাড়া সকলকে ঘরে থাকতে নির্দেশনা দিয়ে জাতির উদ্যেশে এক ভাষনে প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে বলেন, ইতালি আমাদের সবার। তাই প্রতিটি মানুষের সুরক্ষার জন্যে সকলকে ঐক্যবদ্ধভাবে এই নিয়মগুলো মেনে চলতে হবে। যেন আমাদের এই প্রিয় দেশটি আবার সারা বিশ্বকে জানিয়ে দিতে পারে ইতালি একটি ক্ষমতাশালী সম্মৃদ্ধ রাষ্ট্র।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ