৫:২৭ অপরাহ্ণ
ইতালিতে করোনা থেকে সুস্থ হয়েছেন সহস্রাধিক
মামুনুর রশীদ মামুন, ইতালি থেকে:: ইতালিতে সৃষ্ট এ মহাপরিস্তিতির নিষ্পত্তি ও জনজীবন সুরক্ষিত এবং স্বাস্থ্যসম্মত করার লক্ষ্যে ইতিমধ্যে তড়িত বিশেষ পদক্ষেপ গ্রহন করেছে সরকার। মঙ্গলবার (১০ মার্চ) থেকে 'রেড জোন'র আওতায় সকল রাজ্যকে সরকারী নির্দেশনা মেনে চলতে বাধ্যবাধকতা জারী করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই স্থানীয় প্রশাসনিক নির্দেশনা অনুযায়ী সকল কিছু পরিচালিত হয়েছে বা হচ্ছে। ইতালীয় গনমাধ্যমের তথ্য অনুযায়ী দেশের সকল ছোট-বড় শহরগুলো অনেকটা লোকশূন্য রয়েছে। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী ৩ এপ্রিল পর্যন্ত 'রেড জোন' অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে।
এদিকে মঙ্গলবার (১০ মার্চ) শেষ খবর পাওয়া পর্যন্ত সরকারী হিসাব অনুযায়ী সাধারন লক্ষণে সন্দেহাতীতদের মধ্য থেকে গতকালের তুলনায় আক্রাতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫২৯ জন। দেশটির মেডিকেল বোর্ডের বিশেষ পর্যবেক্ষনে চিকিৎসার ফলে সংক্রামিত মোট দশ হাজার ১৫৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার চার জন, তার মধ্যে মৃত্যু হয়েছে ৬৩১ জনের।
উল্ল্যেখ্য, চীন থেকে সূত্রপাত হওয়া করনা নামক জটিল এই মরণব্যাধি ভাইরাসটি পৃথিবীতে যেমন মহামারী পরিস্থিতির সৃষ্টি করেছে। তেমনি বিশ্বের শীর্ষাক্রান্ত দেশগুলোর মধ্যে দুই নাম্বার তালিকায় রয়েছে ইউরোপের দেশ ইতালি। যদিও এ থেকে সুস্থ হচ্ছেন শতাধিক মানুষ। কিন্তু দিনপ্রতি সংক্রমন কিংবা মৃত্যুর সংখ্যা যেন বেড়েই চলছে। সেক্ষেত্রে জনমনে অনেকটা ত্রস্ত পরিস্থিতির সৃষ্টি হওয়ায় ৩ এপ্রিল পর্যন্ত পুরো দেশকে 'রেড জোন'র আওতায় এনেছে সরকার। সে অনুযায়ী, সমস্ত ইতালীয় অঞ্চলগুলিতে যাদুঘর, জিম, সুইমিং পুল, ডিস্কোক্লাব এবং থিয়েটারগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যতায় এসব কিছু খোলা থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রচলিত আইনে অর্থদন্ড কিংবা কারাদন্ডে দন্ডিত করা হবে বলে কড়াকড়িভাবে নির্দেশ রয়েছে। পাশাপাশি বার, রেস্তোরাঁ এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকানগুলো সকাল ৬টা থেকে সন্ধা ছয়টা পর্যন্ত খোলা থাকার অনুমতি রয়েছে। তবে একে অপরের কাছ থেকে ১ মিটার দুরত্ব বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।