রবিবার, এপ্রিল ৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৯ মার্চ ২০ ২০
৮:৩৯ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে পুরো ইতালি 'রেড জোন'র আওতায়

মামুনুর রশিদ মামুন, ইতালি থেকে::  ইতালিতে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে পুরো ইতালিকে "রেড জোন'র আওতায় আনা হয়েছে। ইতালীর সকল অঞ্চলকে "রেড জোন'র আওতায় আনতে পৌরসভাগুলিকে নির্দেশ দিয়েছে সরকার। আগামীকাল মঙ্গলবার (১০ মার্চ) থেকে পুরো ইতালির সর্বত্র জনমানুষের চলাফেরা, কর্মস্থল এবং দোকানপাটকে সরকারী নির্দেশনা মেনে চলতে বাধ্যবাধকতা জারী করা হয়েছে বলে সোমবার (৯ মার্চ) সন্ধায় এক সংবাদ সম্মেলনে জানান প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে।

প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে তার বক্তব্যে বলেছেন, করোনাভাইরাসের বিস্তার রোধ করতে সকলকে সচেতনতা অবলম্বন করতে হবে। তা না হলে সেটির সংক্রমন রোধ করা সম্ভব নয়। বর্তমানে এটিতে প্রতিদিনই শতাধিক থেকে সহস্রাধিক লোকজন সংক্রামিত হচ্ছেন। সেজন্য ভাইরাসটির বৃদ্ধি পাওয়াকে নিষ্পত্তি করতে পুরো ইতালীয় অঞ্চলগুলিতে আগামী ৩ এপ্রিল পর্যন্ত সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং পাশাপাশি সব জায়গাতেই খেলাধুলাসহ সকল অনুষ্ঠানাদি বন্ধ থাকবে। 

সংবাদ সম্মেলনে জুসেপ্পে কন্তের ব্রিফিং থেকে আরো জানা যায়, লম্বার্ডি (মিলান), মোডেনা, পারমা, পিয়াসেনজা, রেজিও নেল'মিলিয়া, রিমিনি, পেসারো এবং উরবিনো, ভেনিস, পাদুয়া, ট্র্যাভিসো, আস্তি এবং আলেসান্দ্রিয়া। উত্তর ইতালির এসব প্রদেশ থেকে গুরুতর প্রয়োজনীয়তা ছাড়া প্রবেশ করা বা ত্যাগ না করতে সরকারী নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। এছাড়াও সমস্ত ইতালীয় অঞ্চলগুলিতে যাদুঘর, জিম, সুইমিং পুল, নাইটক্লাব এবং থিয়েটারগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যতায় এসব কিছু খোলা থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অর্থদন্ডে দন্ডিত করা হবে। যত্রতত্র জনসমাগম না করা এবং একে অপরের কাছ থেকে ১ মিটার দুরত্ব বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বার এবং রেস্তোঁরাগুলো সন্ধ্যা ৬ টার পরে বন্ধ করতে বাধ্য করা হবে।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ