১:৫৫ অপরাহ্ণ
কাজী মৌলা মিয়া একজন সালিশ ব্যক্তিত্ব ছিলেন: এমপি সামাদ
সিলেট-৩ আসনের এমপি, ধর্ম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী বলেছেন, কাজী মৌলা মিয়া একজন আদর্শবান সালিশ ব্যক্তিত্ব ছিলেন। সব সময় ন্যায়ের পক্ষে অবস্থান নিতেন। এছাড়াও তিনি ধর্মীয় মসজিদ মাদ্রাসায় তার ছিল আন্তরিকতা। সামাজিক কর্মকান্ডে হাজী মৌলা মিয়ার ছিল অন্যন্য অবদান। সমাজের যেকোন জটিল সমস্যা সমাধানে কাজী মৌলা মিয়া অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার এই মৃত্যুতে এলাকাবাসী একজন যোগ্য সালিশ ব্যক্তিত্বকে হারালো। আমি তার রুহের মাগফিরাত কামনা করি।
এমপি মাহমুদ উস-সামাদ চৌধুরী গতকাল ১৪ ফেব্রুয়ারী শুক্রবার সকালে ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি হাজী মফিকুল ইসলাম কাজী মৌলা মিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহারের সভাপতিত্বে ছাত্র সংসদের জিএস সৈয়দ মোস্তফা জামান রাফির পরিচালনায় মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সভায় বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, সহ-সভাপতি এ.আর সেলিম ও মিসবাহ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খসরু, আব্দুল আউয়াল কয়েস, আঞ্জুমানে আল-ইসলাহ এর সভাপতি হারুনুর রশিদ, মাদ্রাসার উপাধ্যক্ষ হাফিজ মাওলানা আব্দুল ওহাব, মাদ্রাসা গভনিং বডির সহ-সভাপতি হাফিজ তরিকুল ইসলাম, কাজী আবুল কাসেম জেবুল, প্রবাসী আনোয়ার হোসেন, আলমগীর হোসেন, কাজী কাবুল হোসেন। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ বশির উদ্দিন। বিজ্ঞপ্তি